আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাস যোজনায় শুক্রবার আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার, নবান্ন থেকে টাকা ছাড়বেন শুভেন্দু

Published on: November 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ নভেম্বরঃ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোচ্ছে রাজ্য সরকার। শুক্রবার আরও সাত লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৬০ হাজার টাকা করে। নবান্ন সভাঘরে অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন আরও সাত লক্ষ মানুষ। একই অনুষ্ঠানে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে একটি বই প্রকাশিত হওয়ার কথা। তাতে মুখ্যমন্ত্রীর লেখাও থাকবে।

কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার পর নিজস্ব কোষাগারের অর্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছিল পূর্বতন তৃণমূল সরকার। এই প্রকল্পে মোট ৩০ লক্ষ ৬৫ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তাঁদের মধ্যে ১২ লক্ষ উপভোক্তা আগের সরকারের আমলেই দু’দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছিলেন। বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার জন প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পর বিধানসভা নির্বাচন হয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে প্রকল্পের নাম বদলে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ করা হয়।

নতুন সরকারের দাবি, ইতিমধ্যে ১০ লক্ষের বেশি উপভোক্তার কাছে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। শুক্রবার আরও সাত লক্ষের জন্য অর্থ ছাড়া হবে। তবে বাকি উপভোক্তাদের ক্ষেত্রে কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, তাঁদের মধ্যে ৪০ হাজারের বেশি মানুষের নাম এসআইআর-এর তালিকা থেকে বাদ পড়েছে। আবার কয়েক জনের বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজও যথেষ্ট এগোয়নি। ফলে তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কি না, তা যাচাইয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আবাস প্রকল্পের সঙ্গে যুক্ত জবকার্ডধারীদের জন্যও নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যাঁদের বাড়ি তৈরির কাজ চলছে এবং বৈধ জবকার্ড রয়েছে, তাঁরা জিরামজি প্রকল্পের আওতায় সর্বাধিক ৯০ দিনের শ্রমদিবসের মজুরি পাবেন। প্রশাসনিক কর্তাদের বক্তব্য, বাড়ি তৈরির কাজে উপভোক্তারা নিজেরাই শ্রম দেন। সেই শ্রমের বিনিময়ে যাতে তাঁরা মজুরি পান, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

সম্প্রতি পঞ্চায়েত ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠকে আবাস প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জিরামজি প্রকল্পে আরও বেশি কর্মদিবস তৈরির উপরেও জোর দেন তিনি। সেই বৈঠকের পরেই দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ছাড়ার ঘোষণা করেছিলেন। শুক্রবারের অনুষ্ঠান সেই প্রক্রিয়াকেই আরও এগিয়ে নিয়ে যাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জমি বিবাদে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, পরিবারের জন্য ১০ লক্ষের সাহায্য ঘোষণা শুভেন্দুর

পাহাড়-জঙ্গলে হাত নয়, পুরুলিয়া-বাঁকুড়ায় হবে পরিবেশবান্ধব শিল্প, রাইপুরে প্রতিশ্রুতি শুভেন্দুর

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

ফের বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, রক্ষাকবচের আবেদন খারিজ হাই কোর্টে

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

‘কাউকে ছাড়বে না সরকার’, জাহাঙ্গিরের পর এ বার শেখ শাহজাহানকে ঘিরেও কড়া বার্তা শুভেন্দুর

Leave a Comment