আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভাইফোঁটা ও ছটপুজোর আগে বাজারে প্রশাসনের নজরদারি! কোচবিহারের নতুন বাজারে বিশেষ অভিযান, খতিয়ে দেখা হল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম

Published on: November 10, 2026
---Advertisement---

কোচবিহার, ১০ নভেম্বরঃ আসন্ন ভাইফোঁটা ও ছটপুজোকে সামনে রেখে বাজারদর নিয়ন্ত্রণে তৎপর হল কোচবিহার জেলা প্রশাসন। উৎসবের মরশুমে সাধারণ ক্রেতাদের যাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অতিরিক্ত দামে কিনতে না হয়, সেই লক্ষ্যেই কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হল।

এদিন জেলা প্রশাসনের আধিকারিকরা নতুন বাজারের বিভিন্ন মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে যান। সেখানে বিভিন্ন সামগ্রীর বিক্রয়মূল্য এবং বাজারদর খতিয়ে দেখেন তাঁরা। বিশেষ করে চিনি-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে কি না, তা নিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে বিভিন্ন সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। সেই সুযোগে কোনও ব্যবসায়ী যাতে অতিরিক্ত দাম নিতে না পারেন, সেদিকে নজর রাখতেই এই বিশেষ অভিযান। বাজারে পণ্যের দাম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট-সহ প্রশাসনিক আধিকারিক ও পুলিশকর্মীরা।

উল্লেখ্য, উৎসবের আগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে জেলা প্রশাসনের এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারের ক্রেতারা।

ভাইফোঁটা ও ছটপুজোর আগে বাজারদরের উপর নজরদারি বজায় রেখে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করাই এখন প্রশাসনের লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের নজরদারি অভিযান চলবে কি না, সেদিকেই নজর শহরবাসীর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নিষিদ্ধ গাঁ/জা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান! দিনহাটার লাঙ্গুলিয়ায় জমির গাঁ/জা গাছ কেটে নষ্ট করল পুলিশ

শ্রমিকদের স্বার্থে ওয়েলফেয়ার বোর্ড গঠনের দাবি! কোচবিহার শহরে BMS ও BPTMM-এর মিছিল, উঠল ‘দিল্লি চলো’ স্লোগান

NJP-তে চাঞ্চল্য! পুলিশ আউট পোস্টের পাশেই সন্দেহজনক ব্যাগ, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ১৫০ রাউন্ড কার্তুজ

শব্দবাজির দাপটের মাঝেও দূষণ কমার দাবি! কালীপুজোর পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

গোপন সূত্রে বড়সড় সাফল্য পুলিশের! ট্রাক থেকে উদ্ধার ২৪ হাজার ৬৯৩ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, আটক চালক

উৎসবের মরশুমে চিনির দাম আকাশছোঁয়া! মাথাভাঙার একাধিক পাইকারি দোকানে প্রশাসনের হানা, নথিপত্রে মিলল গরমিল

Leave a Comment