আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আদালত অবমাননার চাপেই পিছু হটল এসএসসি, চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি ৭৯ শিক্ষককে

Published on: November 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ নভেম্বরঃ দীর্ঘ আইনি লড়াইয়ের অবশেষে মিলল স্বস্তি। আদালত অবমাননার মামলায় চাপের মুখে পড়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো এই শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় নিয়োগের পথ খুলল কমিশনের এই পদক্ষেপে। আদালতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ছ’সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগের আশ্বাস দিয়েছিল এসএসসি। শেষ পর্যন্ত সেই আশ্বাস মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, ওই ৭৯ জনই যোগ্য শিক্ষক। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ তিনটি স্তরেই তাঁরা অংশ নিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত মেধাতালিকায় তাঁদের নাম ছিল। কিন্তু নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের নিয়োগ প্রক্রিয়া আগে সম্পন্ন হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর অংশ নেওয়া হয়নি তাঁদের।

এর পরেই সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই তালিকায় জায়গা হয় এই ৭৯ জনেরও। অথচ, মামলাকারীদের বক্তব্য, তাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য এবং অনিয়মের অভিযোগমুক্তদের পুরনো চাকরিতে ফেরার সুযোগের কথা বলা হয়েছিল। সেই সুযোগের দাবিতেই হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

আপার প্রাইমারির কাউন্সেলিং চলাকালীন ৭৯ জনকে সেখানে সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন, সমস্ত দিক খতিয়ে দেখে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। দায়ের হয় আদালত অবমাননার মামলা।

শুনানিতে আদালতের রোষের মুখে কমিশন জানায়, শূন্যপদের হিসাব খতিয়ে দেখে ছ’সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগ করা হবে। সেই মর্মে আদালতে মুচলেকাও দেয় এসএসসি। অবশেষে সেই প্রতিশ্রুতি মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ অনিশ্চয়তার পর ৭৯ জনের চাকরি ফেরার পথ খুলল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নিষিদ্ধ গাঁ/জা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান! দিনহাটার লাঙ্গুলিয়ায় জমির গাঁ/জা গাছ কেটে নষ্ট করল পুলিশ

ভাইফোঁটা ও ছটপুজোর আগে বাজারে প্রশাসনের নজরদারি! কোচবিহারের নতুন বাজারে বিশেষ অভিযান, খতিয়ে দেখা হল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম

শ্রমিকদের স্বার্থে ওয়েলফেয়ার বোর্ড গঠনের দাবি! কোচবিহার শহরে BMS ও BPTMM-এর মিছিল, উঠল ‘দিল্লি চলো’ স্লোগান

NJP-তে চাঞ্চল্য! পুলিশ আউট পোস্টের পাশেই সন্দেহজনক ব্যাগ, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ১৫০ রাউন্ড কার্তুজ

শব্দবাজির দাপটের মাঝেও দূষণ কমার দাবি! কালীপুজোর পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

গোপন সূত্রে বড়সড় সাফল্য পুলিশের! ট্রাক থেকে উদ্ধার ২৪ হাজার ৬৯৩ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, আটক চালক

Leave a Comment