আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্বামী প্রবাসে, সেই সুযোগে গৃহবধূকে কুপ্রস্তাব ও ব্ল্যাকমেলিং! দীপাবলির রাতে গণরোষ, যুবককে উদ্ধার পুলিশের

Published on: November 9, 2026
---Advertisement---

শীতলকুচি, ৯ নভেম্বরঃ ঘরে আলো জ্বালানোর উৎসব দীপাবলি। অথচ সেই আলোর উৎসবের রাতেই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া, ব্ল্যাকমেলিং এবং হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি। স্বামী কর্মসূত্রে ভিন্‌রাজ্যে থাকেন। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই গত কয়েক মাস ধরে ওই গৃহবধূকে নানাভাবে হেনস্থা করছিলেন প্রতিবেশী যুবক। শেষ পর্যন্ত বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হন অভিযুক্ত। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের বড় পিঞ্জারির ঝাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস ধরে ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন। অভিযোগ, সেই সময় থেকেই প্রতিবেশী যুবক তাঁকে বিভিন্নভাবে বিরক্ত করতে শুরু করেন। শুধু কুপ্রস্তাব দেওয়াই নয়, জোর করে জড়িয়ে ধরার চেষ্টা এবং বাড়িতে ডেকে পাঠানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী আপত্তি জানালে ব্ল্যাকমেলিং ও হুমকি দেওয়া হত বলেও অভিযোগ গৃহবধূর।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিলেন ওই মহিলা। শেষ পর্যন্ত ঘটনা প্রকাশ্যে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীপাবলির রাতে অভিযুক্ত যুবককে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। শুরু হয় মারধর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে এই ঘটনায় অভিযুক্তের পরিবারের তরফেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে। ফলে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পক্ষের বক্তব্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে। উৎসবের সন্ধ্যায় এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা কতটা, তার উত্তর মিলবে পুলিশের তদন্তে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment