আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাম-প্রতীক ফ্রিজের কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, ‘শিবসেনার পরিণতি’ মনে করিয়ে দ্রুত শুনানির বার্তা শীর্ষ আদালতের

Published on: September 24, 2026
---Advertisement---

দিল্লি, ২৪ সেপ্টেম্বরঃ ঘাসফুলের দখল আপাতত কারও হাতেই নয়। তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে চলা টানাপোড়েনে বৃহস্পতিবারও চূড়ান্ত নিষ্পত্তি হল না সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তবে দীর্ঘসূত্রতা নিয়ে সতর্ক করে কমিশনকে দ্রুত বিবাদ মেটানোর জন্য বাস্তবসম্মত সময়সীমা জানাতে বলেছে তিন বিচারপতির বেঞ্চ। পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর।

মামলার সূত্রপাত তৃণমূলের অন্দরের ভাঙন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সমর্থিত গোষ্ঠী দু’পক্ষই নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করেছে। সেই বিবাদে ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ঘাসফুল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে উপনির্বাচনের জন্য দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মমতা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হয়। মমতার হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। তাঁর প্রশ্ন ছিল, ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে কমিশন এ ধরনের অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে কি না। আদালত অবশ্য এই পর্যায়ে কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। বরং কমিশনকে জিজ্ঞাসা করেছে, দুই পক্ষের বক্তব্য ও প্রমাণ খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতটা সময় প্রয়োজন।

শুনানিতে উঠে আসে শিবসেনার প্রতীক-বিতর্কও। ঋতব্রত শিবিরের আইনজীবী মুকুল রোহতগি সেই প্রসঙ্গ তোলেন। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, শিব সেনার ক্ষেত্রে বিলম্বের কী পরিণতি হয়েছে, তা আমরা দেখেছি।” অর্থাৎ, বিবাদ দীর্ঘায়িত না করে দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করে আদালত।

এখন উপনির্বাচনের ময়দানে দুই শিবিরের পরিচয়ও আলাদা। কমিশনের অন্তর্বর্তী ব্যবস্থায় মমতা-শিবির ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে ফুটবল খেলোয়াড় প্রতীকে এবং প্রতিপক্ষ শিবির ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামে খাম প্রতীকে লড়ছে। ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে তাই আদালতের নজর এখন মূলত এক প্রশ্নে কত দ্রুত শেষ হবে তৃণমূলের এই নাম-প্রতীকের লড়াই?

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মাদ্রাসায় ‘ছাঁটাই’ অভিযান, ২৫২ বন্ধের নির্দেশ, শোকজ আরও ১০০-কে

৫১ একর জমিতে অত্যাধুনিক হাসপাতাল, ৪ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা আদানি গোষ্ঠীর; নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর শিলান্যাস

নতুন মামলাতেও গ্রেফতার নয়, ১২ অক্টোবর পর্যন্ত মিলনকে ‘রক্ষাকবচ’ হাই কোর্টের

ভোটের আগে ফের থানার সামনে হুমায়ুন, AJUP নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগে রেজিনগরে অনির্দিষ্টকালের ধরনা

দুই নির্বাচন কমিশনারের ১৪ বার লিখিত আপত্তির দাবি ঘিরে তোলপাড়, ‘খেলা শেষ’ বলে কড়া বার্তা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

নয়ডার NSA আকৃতি চৌধুরীকে আটক মামলায় স্বস্তি জ্ঞানেশ কুমারের কন্যা মেধার, ৫ লক্ষ ক্ষতিপূরণে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

Leave a Comment