আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ক্যাপ্টেনের টাস্কেই ধুন্ধুমার ‘বিগ বস বাংলা’! নন্দিনীর টানাহেঁচড়ায় পড়ে চোট সৃজলার, নেটপাড়ায় তুমুল ক্ষোভ

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ক। খেলা জমে ওঠার কথা ছিল সেখানেই। কিন্তু প্রতিযোগিতার উত্তাপ গড়াল চোট-আঘাত আর বিতর্কে। ‘বিগ বস বাংলা’-র ক্যাপ্টেন টাস্ক চলাকালীন নন্দিনী দত্তের টানাহেঁচড়ায় পড়ে গিয়ে চোট পেলেন সৃজলা গুহ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম নেটপাড়া। একাংশের দর্শকের দাবি, নন্দিনীকে শো থেকে বের করে দেওয়া হোক। এমন পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে নন্দিনীর টিম।

ঠিক কী ঘটেছিল? চলতি সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচনের জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলা হয়। সেখান থেকে পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী এবং রাজবীর। তাঁদের সামনে ছিল কাঠের ঘোড়ায় বসে থাকার টাস্ক। নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের নামানোর চেষ্টা করা যাবে। তবে কারও গায়ে যাতে আঘাত না লাগে, সেই বিষয়টিই ছিল গুরুত্বপূর্ণ।

টাস্ক চলাকালীন সৃজলাকে নামানোর চেষ্টা করেন নন্দিনী। সেই সময়ই পড়ে যান সৃজলা। তাঁর চোট লাগে। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার ভিডিয়ো ও বিভিন্ন মুহূর্ত নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। নন্দিনীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বহু দর্শক।

এর মধ্যেই নন্দিনীর বাবা সোশাল মিডিয়ায় সৃজলার খোঁজ নেওয়ার একটি স্ক্রিনশট শেয়ার করেন। পরে নন্দিনীর টিমের তরফে একটি দীর্ঘ বার্তা দেওয়া হয়। সেখানে ঘটনার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি বলা হয়, খেলার মধ্যে ভুল হতে পারে। তবে ভুল এবং ইচ্ছাকৃত ভাবে কাউকে আঘাত করা এক বিষয় নয়। তাঁদের দাবি, নন্দিনী কখনও ইচ্ছে করে কারও ক্ষতি করতে চাইবেন না। এই মুহূর্তে সৃজলার দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি।

অন্য দিকে, সৃজলার টিমও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আপডেট দিয়েছে। জানানো হয়েছে, চোট লেগেছে ঠিকই, তবে তা ভয়াবহ নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সৃজলা। দ্রুত সুস্থ হয়ে ফের ‘বিগ বস বাংলা’-র খেলায় ফিরবেন বলেই আশা তাঁর টিমের।

চোটের ঘটনায় অবশ্য বিতর্ক থামছে না। টাস্কের নিয়ম, প্রতিযোগীদের আচরণ এবং নন্দিনীর ভূমিকা সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’ ঘিরে নেটপাড়ার উত্তাপ এখন তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘কাকা’ বলে ডাক, বাইরে আসতেই হামলা! শীতলকুচিতে বিজেপি নেতাকে কাঠের বাটাম দিয়ে মারধরের অভিযোগ

‘কথা শুনতে পাইনি’, অভিযোগ! মদ্যপ বাবার মারধরে ১৪ বছরের কি/শো/রী/র মৃ/ত্যু, খড়িবাড়িতে গ্রে/ফ/তা/র বাবা

ভোটের মুখে জেলবন্দি প্রার্থী, এ বার জামিন চেয়ে হাই কোর্টে মিলন প্রধান! দ্রুত শুনানির আর্জি

ভরা সভায় ‘তর্জা’ বিজেপির দুই বিধায়কের! দমদম পার্কে পীযূষের ক্ষোভ, ‘ভয় আউট, ভরসা ইন’ মানতে নারাজ শারদ্বত

জন্মের বছরেই মাধ্যমিক! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা ঘিরে হাই কোর্টে মামলা

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

Leave a Comment