আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘খাম’ প্রতীক নিয়ে হাই কোর্টে প্রশ্ন! আইএসএফের হাত থেকে ডেমোক্রেটিক তৃণমূলে গেল কী ভাবে, কমিশনের কাছে রিপোর্ট তলব

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ ভোটের ময়দানে প্রতীকই পরিচয়। আর সেই প্রতীক নিয়েই এ বার আদালতের কাঠগড়ায় নির্বাচন কমিশন। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে জটিলতা গড়াল কলকাতা হাই কোর্টে। আইএসএফের অভিযোগ, ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যে প্রতীকে তারা লড়েছে, সেই ‘খাম’ কী ভাবে অন্য একটি রাজনৈতিক দলকে দেওয়া হল? মামলার শুনানিতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণা রাও। কমিশনের কাছে চাওয়া হল লিখিত রিপোর্ট।

ঘটনার সূত্রপাত তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধে। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারির পর দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক দেয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামের সঙ্গে ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দেওয়া হয়েছে। অন্য দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী পেয়েছে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীক।

এই সিদ্ধান্তেই আপত্তি জানিয়ে হাই কোর্টে যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাদের বক্তব্য, এত দিন ধরে ব্যবহৃত প্রতীক হঠাৎ অন্য দলকে দেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে। আইএসএফের আইনজীবী আদালতে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেন।

কমিশনের তরফে অবশ্য বলা হয়েছে, ‘খাম’ কোনও সংরক্ষিত প্রতীক নয়। এটি ‘ফ্রি সিম্বল’। ফলে নির্দিষ্ট নিয়ম মেনে সেটি অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে বরাদ্দ করার ক্ষমতা কমিশনের রয়েছে।

শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, একই প্রতীক আগে একটি রাজনৈতিক দল ব্যবহার করে থাকলে তা অন্য দলকে দেওয়ার ক্ষেত্রে ভোটারদের বিভ্রান্তির বিষয়টি কী ভাবে বিবেচনা করা হয়েছে। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছে, এই প্রতীক বরাদ্দের প্রক্রিয়া এবং সিদ্ধান্তের ভিত্তি কী।

এরই মধ্যে কমিশন আইএসএফের ‘খাম’ প্রতীক বদলে ‘আলমারি’ করেছে। নন্দীগ্রাম ও রেজিনগরের ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে প্রতীক-জট তাই নতুন মাত্রা পেল। এখন হাই কোর্টে কমিশনের রিপোর্টে কী ব্যাখ্যা আসে, নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে দাবি বিধায়ক অজয় রায়ের

অভিষেকের বাড়ির গেটে ধাক্কা, চাকরি খোয়ানো পুলিশকর্মীকে স্বস্তি হাই কোর্টে! ‘ভুল গুরুতর নয়’, বরখাস্তের সিদ্ধান্ত বাতিল

অর্ণবের পরোক্ষ প্রভাব, উত্তাল হতে পারে দিঘার সমুদ্র! পর্যটক-মৎস্যজীবীদের সতর্ক করতে তৎপর প্রশাসন

ঝাঁট হাতে সমাজসেবী, বার্তা শহরবাসীকে ‘স্বচ্ছতা সেবা’ কর্মসূচিতে কোচবিহারজুড়ে পরিচ্ছন্নতার ডাক

দরজায় দরজায় বিজেপি, শুনলেন এলাকার অভাব-অভিযোগ! কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নেতৃত্ব

Leave a Comment