আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোদীর ২৫ বছর প্রশাসনিক যাত্রা, দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’

Published on: September 9, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বর :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করতে চলেছে বিজেপি।

আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—টানা ২৫ বছরের প্রশাসনিক যাত্রা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই অভিযানের মূল লক্ষ্য।

বুথ থেকে মণ্ডল, ব্লক, মহকুমা এবং জেলা—প্রতিটি স্তরেই নেওয়া হবে একাধিক কর্মসূচি। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানো, অঙ্কন প্রতিযোগিতা এবং পথনাটকের মাধ্যমে তুলে ধরা হবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ।পাশাপাশি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মানিত করার পরিকল্পনাও রয়েছে।

বিজেপির দাবি, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সমাজের সাধারণ মানুষকে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত করে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়াই এই অভিযানের লক্ষ্য।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment