আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সঙ্গীতা রায়ের এসসি শংসাপত্র নিয়ে ফের মহকুমা শাসকের দ্বারে জিসিপিএ

Published on: September 8, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: একই অভিযোগ, ফের প্রশাসনের দরজায়। সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের তফসিলি জাতি (এসসি) শংসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আবারও দিনহাটা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী তথা জিসিপিএ নেতা আশুতোষ বর্মা ও সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, এসসি সংরক্ষিত আসন থেকে নির্বাচনে লড়া সঙ্গীতা রায়ের শংসাপত্র নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার এখনও কোনও স্পষ্ট নিষ্পত্তি হয়নি।

জিসিপিএ-র প্রতিনিধিদের দাবি, সঙ্গীতা রায়ের এসসি শংসাপত্র বৈধ নয়। এমনকি ছুটির দিনে ওই শংসাপত্র ইস্যু করা হয়েছিল বলেও অভিযোগ তাঁদের। এই অভিযোগের ভিত্তিতে শংসাপত্র বাতিলের দাবি জানিয়ে এর আগে একাধিক বার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিক্ষোভও হয়েছে।

প্রশাসনের তরফে ৭ তারিখের মধ্যে বিষয়টি নিয়ে অগ্রগতির তথ্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি জিসিপিএ-র। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই তথ্য না মেলায় এ দিন ফের মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকে শংসাপত্র সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে। জিসিপিএ-র দাবি, আগামীকাল দুপুর ১২টার মধ্যে এসসি শংসাপত্রের বিষয়ে অগ্রগতির তথ্য লিখিত ভাবে জানানো হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও নতুন করে সামনে এসেছে। এক দিকে শংসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরব জিসিপিএ, অন্য দিকে প্রশাসনিক প্রক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। তবে এ বিষয়ে সঙ্গীতা রায়ের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

এখন নজর আগামীকালের দিকে। লিখিত জবাবে প্রশাসন কী জানায়, তার উপরই অনেকটাই নির্ভর করছে শংসাপত্র-বিতর্কের পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক গতিপথ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment