আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর আগেই দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রী! ২ অক্টোবর বালুরঘাটে, বিমানবন্দর-মেডিক্যাল কলেজ ঘুরে প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা

Published on: August 30, 2026
---Advertisement---

বালুরঘাট, ৩০ আগস্টঃ পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রীর পা পড়তে পারে। আগামী ২ অক্টোবর বালুরঘাট সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে পালাবদলের পর এই প্রথম দক্ষিণ দিনাজপুর সফর তাঁর। ফলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। জেলার দীর্ঘদিনের একাধিক প্রকল্পের কাজ এই সফরের হাত ধরে গতি পাবে কি না, তা নিয়েই এখন প্রত্যাশায় তাকিয়ে জেলাবাসী।

সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, আপাতত ২ অক্টোবর মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরের দিন নির্ধারিত রয়েছে। যদিও প্রশাসনিক কারণে সূচিতে পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ বালুরঘাট বিমানবন্দরে নামতে পারেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই পরিকাঠামো খতিয়ে দেখার কথা তাঁর। দীর্ঘদিন ধরেই বালুরঘাট বিমানবন্দরকে আরও কার্যকর করে তোলার দাবি রয়েছে। রানওয়ে সম্প্রসারণের প্রয়োজনীয়তাও রয়েছে। সূত্রের খবর, রানওয়ে আরও প্রায় ৯০ মিটার বাড়ানোর বিষয়টি মুখ্যমন্ত্রীর পরিদর্শনে গুরুত্ব পেতে পারে।

বিমানবন্দরের পর মুখ্যমন্ত্রীর গন্তব্য হতে পারে বালুরঘাট জেলা হাসপাতাল। সেখানেই প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের প্রাথমিক পরিকাঠামো পরিদর্শনের কথা রয়েছে। হাসপাতাল চত্বরে কোন ইউনিট কোথায় হবে, প্রয়োজনীয় পরিকাঠামো কী ভাবে গড়ে তোলা সম্ভব সেই সমস্ত বিষয় সরেজমিনে দেখে নিতে পারেন মুখ্যমন্ত্রী।

শুধু প্রকল্প পরিদর্শন নয়, সফরের শেষ পর্বে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠকও হওয়ার কথা। জেলার বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্প কোন পর্যায়ে রয়েছে বৈঠকে তার খতিয়ান নেওয়া হতে পারে।

এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে সরকারি জায়গায় স্থানান্তর, বিমানবন্দরের সম্প্রসারণ, মেডিক্যাল কলেজ-সহ জেলার একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও প্রশাসনিক স্তরে আলোচনা হতে পারে বলে খবর।

ফলে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণ দিনাজপুরে প্রত্যাশার পারদ চড়ছে। এত দিন যে প্রকল্পগুলি ফাইল, পরিকল্পনা আর ঘোষণার স্তরে ছিল, সেগুলির কতটা বাস্তবে মাটিতে নামবে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন জেলার মানুষ। পুজোর আগে মুখ্যমন্ত্রীর সফর তাই শুধু প্রশাসনিক পরিদর্শন নয়, দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের নতুন দিগন্তের বার্তা হয়ে ওঠে কি না, নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

টিকা দেওয়ার পরই ফুলে উঠেছিল শিশুর শরীর! ১৬ দিন মৃ*ত্যু*র সঙ্গে লড়াই, হরিণঘাটায় ৩ মাসের শিশুর মৃ*ত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ

‘দেশবিরোধী’ স্লোগান মুছে সাদা যাদবপুর! দেওয়াল চুনকাম ঘিরে নতুন বিতর্ক, পাল্টা বামেদের-‘ইতিহাস মোছা যায় না’

৬৫-তম জন্মদিনে ‘নিজের’ জন্য নয়, কর্মীদের জন্য! সাফাইকর্মীদের পা ধুইয়ে দিলেন স্পিকার রথীন্দ্র

অ্যাকশন শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত দেওয়াল লিখনে সাদা চুনকাম

স্কুলের ফটকে এবার ‘বিদ্রোহী’ নজরুল, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে উন্মোচিত কবির মূর্তি

আশ্রমের অন্দরেই তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ আচরণ! ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় সিতাই, বিক্ষোভের মুখে মহারাজ

Leave a Comment