আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জেলের গরাদেও ‘যোগাযোগের জাল’! আফতাবের সেলে ৩ মোবাইল, ৩১ হাজার টাকা, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Published on: August 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ আগস্ট: গরাদের ওপারে বন্দি। বাইরে দুনিয়ার সঙ্গে যোগাযোগের কথা নয়। অথচ সেই জেলের সেল থেকেই যদি মোবাইল ফোনে অনায়াসে কথা বলা যায়, ইন্টারনেট ব্যবহার করা যায়, তা হলে প্রশ্ন উঠবেই কার পাহারায় ফাঁক? ফের সেই প্রশ্নই সামনে আনল প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মোবাইল উদ্ধারের ঘটনা। আর এ বার যার সেল থেকে ফোন উদ্ধার হয়েছে, তিনি আমেরিকান সেন্টারে হামলার মূলচক্রী হিসেবে দণ্ডিত আফতাব আহমেদ আনসারি।

পুলিশ সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। শুধু ফোন নয়, মিলেছে দু’টি রাউটার, ওয়াই-ফাইয়ের সরঞ্জাম, দু’টি কার্ড রিডার, পেন ড্রাইভ এবং ইয়ারফোনও। সব মিলিয়ে যেন জেলের চার দেওয়ালের মধ্যে তৈরি হয়েছিল ছোটখাটো একটি ‘ডিজিটাল দুনিয়া’। সেখানেই থামেনি বিস্ময়। সেলের ভিতর থেকে উদ্ধার হয়েছে নগদ ৩১ হাজার টাকা।

গোয়েন্দা পুলিশের কাছে খবর এসেছিল, আফতাব সেলের ভিতর থেকেই মোবাইলে কথা বলছে। এমনকি ইন্টারনেটও ব্যবহার করছে বলে তথ্য ছিল। সেই সূত্র ধরেই তল্লাশি। এর পরেই একের পর এক বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার। কার কাছ থেকে এই সব এল? জেলের ভিতরে বসে কাদের সঙ্গে যোগাযোগ রাখত আফতাব? হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম কলে কি বাইরের কারও সঙ্গে নিয়মিত কথা হত? বিদেশে, বিশেষত পাকিস্তানে কোনও যোগাযোগ ছিল কি না সবই খতিয়ে দেখছে পুলিশ।

কারা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানায় মামলা হয়েছে। তদন্তে নজর এখন শুধু বন্দির দিকে নয়, জেলের ভিতরের ব্যবস্থার দিকেও। এতগুলি ফোন, রাউটার, টাকা নজর এড়িয়ে কী ভাবে ঢুকল? কোনও কারাকর্মীর মদত ছিল কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রেসিডেন্সি জেলের ‘ঘুঘুর বাসা’ ভাঙার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। একাধিক মোবাইল উদ্ধারের পাশাপাশি কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাও হয়েছিল। কিন্তু ফের কুখ্যাত বন্দির সেল থেকে ফোন উদ্ধারের ঘটনা দেখিয়ে দিল গরাদ যতই শক্ত হোক, তার ফাঁক গলে যোগাযোগের রাস্তা বন্ধ করা এখনও বড় চ্যালেঞ্জ। নিরাপত্তার এই ফাঁকই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ট্রেনে ব্যাগ খুলতেই ‘অচল’ টাকার পাহাড়! NJP-তে ৮.৬৩ লক্ষের পুরনো নোট-সহ গ্রেফতার যুবক

হাতে পোস্টার, কণ্ঠে প্রতিবাদ-‘মাদক নয়, সুস্থ জীবন’, শীতলকুচির পথে পথে সচেতনতার সুর

ক্যামাক স্ট্রিটে ফের ‘দখল’ বিতর্ক! বিলবোর্ডের পর এ বার অফিসের দুই ফ্লোর নিয়ে মালিকপক্ষের অভিযোগ

আদালতের নির্দেশ, রাজপথের ভিড়! মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ শুভেন্দুর, ফের চড়ল রাজনৈতিক উত্তাপ

সংরক্ষণ নিয়ে ফের প্রশ্ন, নাড্ডার বৈঠকের পর মোদির অবস্থান জানতে চায় সিজেপি-‘জাতি নয়, আর্থিক পরিস্থিতিই হোক মাপকাঠি’

 ‘মানুষের চেয়ে বড় কিছু নেই’-নজরুলের প্রয়াণদিবসে মাথাভাঙ্গায় সাম্য-সম্প্রীতির বার্তা, কথায়-গানে স্মরণ বিদ্রোহী কবিকে

Leave a Comment