আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নেপালের দুর্যোগে নিখোঁজ সমর, উৎকণ্ঠায় পরিবার-ভিডিও কলে পাশে মুখ্যমন্ত্রী, ‘খোঁজ মিলবেই’ আশ্বাস প্রশাসনের

Published on: August 29, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৯ আগস্টঃ বাড়ির দরজা খোলা। ফোন এলেই ছুটে যাচ্ছেন পরিবারের কেউ। বার বার মোবাইলের পর্দায় চোখ, যদি ওপার থেকে আসে সেই কাঙ্ক্ষিত খবর ‘সমরের সন্ধান মিলেছে’। কিন্তু দিন গড়ালেও সেই ফোন আসেনি। কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিখোঁজ শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডলকে ঘিরে এখন এমনই উৎকণ্ঠা তাঁর পরিবারের।

এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার। শুক্রবার রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে পরিবারকে আশ্বস্ত করেন তিনি। রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

সমরের বাড়ি শিলিগুড়ির শান্তিনগর বউবাজারে। শুক্রবার রাতেই সেখানে পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, এসিপি রবিন থাপা, ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি এবং আশিঘর ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার। পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। প্রশাসনের তরফে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

নেপালে ভয়াবহ হড়পা বানের জেরে পশ্চিমবঙ্গের প্রায় ৩০ জন পর্যটক নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। তাঁদের পরিবারের সঙ্গেও ভার্চুয়ালি যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকাতেই রয়েছেন সমর।

কৈলাস-মানস সরোবরের মতো পবিত্র তীর্থযাত্রায় গিয়ে প্রিয়জনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া যেন পরিবারের কাছে এক দুঃস্বপ্ন। ধর্মীয় বিশ্বাস আর প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আকুলতা দুই-ই এখন মিশে রয়েছে তাঁদের অপেক্ষায়।

একটি ফোনকলের আশায় কেটে যাচ্ছে রাত। প্রশাসনের আশ্বাসে কিছুটা ভরসা ফিরলেও উৎকণ্ঠা কাটেনি। পরিবার চাইছে একটাই খবর দুর্যোগের অন্ধকার পেরিয়ে সমর নিরাপদে ফিরে আসুন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ট্রেনে ব্যাগ খুলতেই ‘অচল’ টাকার পাহাড়! NJP-তে ৮.৬৩ লক্ষের পুরনো নোট-সহ গ্রেফতার যুবক

হাতে পোস্টার, কণ্ঠে প্রতিবাদ-‘মাদক নয়, সুস্থ জীবন’, শীতলকুচির পথে পথে সচেতনতার সুর

ক্যামাক স্ট্রিটে ফের ‘দখল’ বিতর্ক! বিলবোর্ডের পর এ বার অফিসের দুই ফ্লোর নিয়ে মালিকপক্ষের অভিযোগ

আদালতের নির্দেশ, রাজপথের ভিড়! মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ শুভেন্দুর, ফের চড়ল রাজনৈতিক উত্তাপ

জেলের গরাদেও ‘যোগাযোগের জাল’! আফতাবের সেলে ৩ মোবাইল, ৩১ হাজার টাকা, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সংরক্ষণ নিয়ে ফের প্রশ্ন, নাড্ডার বৈঠকের পর মোদির অবস্থান জানতে চায় সিজেপি-‘জাতি নয়, আর্থিক পরিস্থিতিই হোক মাপকাঠি’

Leave a Comment