আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তারাপীঠ মন্দির চত্বরে হাতে মেয়ের নিখোঁজের প্ল্যাকার্ড, এবার মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

Published on: August 29, 2026
---Advertisement---

তারাপীঠ, ২৯ আগস্টঃ মন্দির চত্বরে তখন ভক্তদের ভিড়। কেউ পুজোর ডালা হাতে, কেউ মায়ের কাছে মানত নিয়ে ছুটছেন। সেই ভিড়ের মধ্যেই হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে এক বাবা। প্ল্যাকার্ডে মেয়ের ছবি। চোখে একটাই প্রশ্ন ‘আমার মেয়েটা কোথায়?’

প্রায় ছ’মাস ধরে নিখোঁজ অমৃতা সিংহ। গত ১৩ মার্চ থেকে মেয়ের কোনও খোঁজ নেই। সিউড়ি থানায় অভিযোগ হয়েছে। তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডির সহযোগিতাও নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি কোনও সন্ধান। মেয়ের খোঁজে বীরভূমের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন বাবা অর্ধেন্দু সিংহ। প্ল্যাকার্ড হাতে পৌঁছে গিয়েছেন মায়াপুরেও। ইসকন মন্দির-সহ বিভিন্ন এলাকায় মেয়ের ছবি দেখিয়ে মানুষের কাছে জানতে চেয়েছেন, কেউ অমৃতাকে দেখেছেন কি না। উত্তর মেলেনি।

এবার তাই তারাপীঠ। মুখ্যমন্ত্রী তারামায়ের দর্শনে আসবেন শুনেই ছুটে এসেছেন অর্ধেন্দু। তাঁর আশা, মুখ্যমন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দিয়ে মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি জানাবেন। “ঘরে স্ত্রী অসুস্থ। আমি মেয়ের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছি,”বাবার গলায় অসহায়তার সুর।

একজন সন্তানের নিখোঁজ হওয়া শুধু একটি পরিবারের দুঃস্বপ্ন নয়। প্রতিটি দিন, প্রতিটি ফোনের শব্দ, প্রতিটি অচেনা মুখ সবই তখন হয়ে ওঠে আশার সম্ভাবনা। তারাপীঠে তাই অর্ধেন্দুর প্রার্থনা একটাই মায়ের আশীর্বাদে যেন মেয়ের খোঁজ মেলে, প্রশাসনের দরজায় যেন পৌঁছয় তাঁর আর্তি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ট্রেনে ব্যাগ খুলতেই ‘অচল’ টাকার পাহাড়! NJP-তে ৮.৬৩ লক্ষের পুরনো নোট-সহ গ্রেফতার যুবক

হাতে পোস্টার, কণ্ঠে প্রতিবাদ-‘মাদক নয়, সুস্থ জীবন’, শীতলকুচির পথে পথে সচেতনতার সুর

ক্যামাক স্ট্রিটে ফের ‘দখল’ বিতর্ক! বিলবোর্ডের পর এ বার অফিসের দুই ফ্লোর নিয়ে মালিকপক্ষের অভিযোগ

আদালতের নির্দেশ, রাজপথের ভিড়! মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ শুভেন্দুর, ফের চড়ল রাজনৈতিক উত্তাপ

জেলের গরাদেও ‘যোগাযোগের জাল’! আফতাবের সেলে ৩ মোবাইল, ৩১ হাজার টাকা, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সংরক্ষণ নিয়ে ফের প্রশ্ন, নাড্ডার বৈঠকের পর মোদির অবস্থান জানতে চায় সিজেপি-‘জাতি নয়, আর্থিক পরিস্থিতিই হোক মাপকাঠি’

Leave a Comment