আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এনজেপিতে রানি কমলাপতি এক্সপ্রেসে ১৭ কেজি গাঁজা, গ্রেফতার দুই মহিলা

Published on: August 25, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ ভিন্‌রাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপি-র এসওজি এবং এনজেপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসের এসি কামরা থেকে উদ্ধার হল প্রায় ১৭ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতেরা দু’জনেই ত্রিপুরার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফুলমালা দেববর্মা অফমানু (প্রায় ২০) এবং রিয়া দেববর্মা (প্রায় ২৬)। সোমবার গোপন সূত্রে খবর আসে, ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসে করে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই অভিযানে নামে রেল পুলিশ ও এনজেপি থানার পুলিশ।

ট্রেনের এসি বি-২ কামরায় তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় দুই মহিলাকে আটক করেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ এবং একটি পিঠব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগ দু’টি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওজন করে দেখা যায়, মোট পরিমাণ প্রায় ১৭ কেজি।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ মাদক নিয়ে দুই মহিলা কোথায় যাচ্ছিলেন, তাঁদের পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ধৃত দুই মহিলাকে রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচারের উৎস এবং গন্তব্য সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পাশাপাশি এই চক্রে আরও কারা জড়িত, ভিন্‌রাজ্য থেকে নিয়মিত মাদক পাচার করা হত কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। ট্রেনে মাদক পাচারের ঘটনায় দুই মহিলা গ্রেফতার এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় উত্তরবঙ্গের রেলপথে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment