আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে চিকিৎসকের বাড়িতে চুরি, শিলিগুড়ি থেকে গ্রেফতার ৩, উদ্ধার ১৯৩ গ্রাম সোনা

Published on: August 25, 2026
---Advertisement---

কোচবিহার, ২৫ আগস্টঃ কোচবিহার শহরের বাজারমাঠ-কদমতলা এলাকায় এক চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানার পুলিশ। তদন্তে নেমে শিলিগুড়িতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রী গ্রহণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯৩ গ্রাম সলিড সোনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই গত ২৩ জুন একটি পুলিশ দল শিলিগুড়িতে যায়। সেখানে চোরাই সামগ্রী গ্রহণকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ১৯৩ গ্রাম সোনা ওই চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই ধৃত তিন জনকে আদালতে পেশ করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি গোটা চক্রের হদিস পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

কোচবিহার শহরের জনবহুল এলাকায় চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার শিলিগুড়ি থেকে তিন জন গ্রেফতার এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। চুরির নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, এখন সেটাই খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment