আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অন্নপূর্ণায় ‘অযোগ্য’ উপভোক্তা? আপত্তি জানানো যাবে ২০ তারিখ থেকে

Published on: August 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ আগস্টঃ অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে এবার নজরদারি আরও কড়া করতে চলেছে রাজ্য সরকার। ‘অযোগ্য’ হয়েও কোনও মহিলা এই প্রকল্পের টাকা পেলে তাঁর বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আবার যোগ্য হওয়া সত্ত্বেও কোনও মহিলা টাকা না পেলে তিনিও অভিযোগ জানাতে পারবেন। আগামী ২০ তারিখ থেকে এই সংক্রান্ত পোর্টাল চালু হবে বলে মঙ্গলবার মহাজাতি সদনের সভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উত্তর কলকাতার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ওই সভার আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী জানান, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার সাতটি বিধানসভা এলাকার ৭৬ হাজার ৮১৭ জন মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে।

সরকারি পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু জানান, জুন মাসে ২৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষ। জুন ও জুলাই মিলিয়ে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১৭ আগস্ট থেকে নতুন করে টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে ধাপে ধাপে তথ্য যাচাই করেই অর্থ দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কোনও যোগ্য মহিলা টাকা না পেলে তাঁকে ফের আবেদন করার সুযোগ দেওয়া হবে। আর কারও ক্ষেত্রে অযোগ্য হয়েও টাকা পাওয়ার অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে প্রশাসন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয়, সে জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ‘অন্নপূর্ণা কমিটি’ তৈরির কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, যোগ্য কোনও মহিলা যেন প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন। প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে মহিলাদের নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার পরামর্শও দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, মহিলাদের সামাজিক নিরাপত্তা এবং সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ। অন্নপূর্ণার টাকা নিয়ে অভিযোগ বা আপত্তির নিষ্পত্তিতে নতুন পোর্টাল কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment