আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর মুখে বনকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় ১০ কোটি গাছ লাগানোর বার্তা মুখ্যমন্ত্রীর

Published on: August 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ আগস্টঃ শারদীয়ার আগে রাজ্য বনদফতরের কর্মী ও আধিকারিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর মরশুম থেকেই রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড এবং বন সহায়কদের বেতন ও ভাতা বাড়ানোর কথা জানাল রাজ্য সরকার।

সরকারি ঘোষণায়, রাজ্যের প্রায় ৫০০ জন রেঞ্জার, ৫০০ জন বিট অফিসার এবং ৬৫০ জন ফরেস্ট গার্ডের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়বে। পাশাপাশি প্রায় ১,৫০০ জন বন সহায়কের মাসিক ভাতা ১০ হাজার থেকে বেড়ে হবে ১২ হাজার টাকা। বন ও বন্যপ্রাণ রক্ষায় মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার ‘সবুজ স্বাধীনতা দিবস’-এর অনুষ্ঠানে সরকারের ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন শুভেন্দু। এ বছর বর্ষার মরশুমে রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার কথাও জানান তিনি। ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ চারাগাছ রোপণের কাজ চলছে। আগামী দু’বছর সেই গাছগুলির রক্ষণাবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।

শহরের সবুজায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতার সবুজ কমে যাওয়ার প্রসঙ্গ তুলে আবাসন নির্মাতাদের উদ্দেশে তাঁর বার্তা, বিল্ডিং প্ল্যানে অন্তত এক-তৃতীয়াংশ জায়গা সবুজায়নের জন্য রাখতে হবে। নিয়ম না মেনে নির্মাণের প্রবণতা বন্ধ করার নির্দেশও দেন তিনি।

বজ্রপাত নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। নারকেল ও সুপারি গাছকে প্রাকৃতিক ‘লাইটনিং অ্যারেস্টার’ হিসেবে ব্যবহারের পাশাপাশি শহরের বিভিন্ন ভবনে থাকা বজ্রনিরোধক ব্যবস্থা পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন পুলিশ, দমকল, পিডব্লুডি এবং কলকাতা পুরসভাকে।

উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস নিয়েও সরব হন তিনি। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে সাগর বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও দখলের অভিযোগ তুলে ম্যানগ্রোভ রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রাকৃতিক রক্ষাকবচ নষ্ট হলে ভবিষ্যতে ঘূর্ণিঝড় ও দুর্যোগের অভিঘাত আরও ভয়াবহ হতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment