আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে ৪০ বিঘা জমিতে গাঁজা চাষ নষ্ট, ট্রাক্টর চালিয়ে অভিযান পুলিশের

Published on: August 14, 2026
---Advertisement---

সিতাই, ১৪ আগস্টঃ নদীর চর ঘেঁষা বিস্তীর্ণ জমিতে চলছিল নিষিদ্ধ গাঁজা চাষ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার আচমকা অভিযান চালিয়ে প্রায় ৪০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করল সিতাই থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিতাই থানার একটি দল গাবুয়া বারোবাংলা এলাকার সিঙ্গীমারী নদীর চর লাগোয়া চাষের জমিতে অভিযান চালায়। সেখানে বিস্তীর্ণ জমি জুড়ে গাঁজা গাছের চাষ দেখতে পান পুলিশকর্মীরা। পরে ট্রাক্টর নামিয়ে জমিতে থাকা গাঁজা গাছগুলি উপড়ে ফেলে নষ্ট করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চাষের জমিতে বেআইনিভাবে গাঁজা চাষের অভিযোগ উঠছিল। সাধারণ ফসলের তুলনায় কম সময়ে বেশি লাভের আশায় কিছু চাষি এই বেআইনি চাষের দিকে ঝুঁকছেন বলেও দাবি স্থানীয়দের। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে বার বার সতর্ক করা হয়েছে।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পরিকল্পনা করে অভিযান চালানো হয়। কত দিন ধরে ওই জমিতে গাঁজা চাষ চলছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ ভাবে গাঁজা চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের তরফে আগেও সাধারণ মানুষকে নিষিদ্ধ গাঁজা চাষ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু মুনাফার আশায় সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন এলাকায় গোপনে চাষ চলার অভিযোগ উঠছে। সিতাইয়ের ঘটনায় ফের সেই ছবিই সামনে এল। পুলিশ জানিয়েছে, আগামী দিনেও গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ গাঁজা চাষ বন্ধ করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment