আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘হর ঘর তেরঙ্গা’য় প্রথম বার বাংলা, কলকাতার রাজপথে পতাকা হাতে শুভেন্দু!

Published on: August 10, 2026
---Advertisement---

কলকাতা, ১০ আগস্টঃ কলকাতার রাজপথ যেন সোমবার রঙ বদলে নিল। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে দেশাত্মবোধের স্লোগান। প্রথম বার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে আনুষ্ঠানিক ভাবে শামিল হল পশ্চিমবঙ্গ। আর সেই কর্মসূচির সূচনায় কলকাতার রাস্তায় প্রায় আড়াই কিলোমিটার হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গৌর পাল সরণি থেকে শুরু হয় তেরঙ্গা যাত্রা। মিছিল এগিয়ে পৌঁছয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট পর্যন্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা। জাতীয় পতাকা হাতে তাঁদের সঙ্গে পা মেলান হাজার হাজার সাধারণ মানুষও। মিছিলের সামনে ছিল ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা ব্যানার।

মিছিল শেষে শুভেন্দু বলেন, ‘‘আজ কলকাতা তেরঙ্গাময়।’’ তাঁর দাবি, এই প্রথম রাজ্য সরকার কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছে। ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। এই উপলক্ষে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কয়েক দিন আগেই রাজ্যে কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন ভবানীপুর থেকেই তার সূচনা করেন তিনি। সাধারণ মানুষের উদ্দেশে তাঁর আবেদন, নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচিকে সফল করতে।

আগামী ১৫ অগস্ট রেড রোডের সরকারি অনুষ্ঠানে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বানও জানান শুভেন্দু। একই সঙ্গে কলকাতা পুরসভা এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে কর্মসূচি সফল করার জন্য ধন্যবাদ জানান তিনি।

তবে সোমবারের ঘোষণায় শুধু ‘হর ঘর তেরঙ্গা’তেই থামেননি মুখ্যমন্ত্রী। রাখি বন্ধন উৎসবকে সরকারি ভাবে পালনের কথাও ঘোষণা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ধর্মীয় আচার নয়, মানুষের মধ্যে বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উৎসবকে সরকারি ভাবে পালন করা হবে।

সব মিলিয়ে স্বাধীনতা দিবসের আগে কলকাতার রাজপথে ‘তেরঙ্গা যাত্রা’কে ঘিরে তৈরি হল নতুন রাজনৈতিক ও প্রশাসনিক আবহ। হাতে জাতীয় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটলেন সাধারণ মানুষও বার্তাটি স্পষ্ট, স্বাধীনতার আবেগকে এবার রাজ্যজুড়ে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছে সরকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment