আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিদেশে চিকিৎসায় অনুমতি না মেলায় অভিষেকের পাশে অধীর, তবু কটাক্ষ ‘খোকাবাবুর পয়সার অভাব নেই’

Published on: August 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ আগস্টঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের সেই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে যখন জোর বিতর্ক, তখনই এক ভিন্ন সুর শোনা গেল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গলায়।

আদালতের প্রতি সম্মান রেখেই তিনি বলেন, কোনও ব্যক্তি কোথায় চিকিৎসা করাবেন, সেই সিদ্ধান্ত আদালত নির্ধারণ করে দিতে পারে না। তবে একই সঙ্গে অভিষেককে ‘খোকাবাবু’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
অধীরের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য বাংলার সাধারণ মানুষকে রাজ্যের বাইরে, বিশেষ করে দক্ষিণ ভারতে ছুটতে হচ্ছে।

তাঁর কথায়, “তৃণমূলের খোকাবাবুর পয়সার অভাব নেই। তিনি আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারেন, আবার আমেরিকা থেকে ডাক্তারও নিয়ে আসতে পারেন। সেটা তাঁর ব্যক্তিগত স্বাধীনতা।”

অভিষেকের চিকিৎসার অধিকারকে সমর্থন করলেও রাজনৈতিক আক্রমণে কোনও রকম ছাড় দেননি বহরমপুরের প্রাক্তন সাংসদ। এনসিপিআই এবং বিদ্রোহী তৃণমূল শিবিরকে নিশানা করে তিনি বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের নিয়েই নতুন রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। তাঁর প্রশ্ন, “একই যাত্রায় পৃথক ফল কেন? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির সঙ্গে থাকলে কি সব অপরাধ ক্ষমা হয়ে যাচ্ছে?”

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও সরব হন অধীর। তাঁর দাবি, সকলকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে একাধিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মানুষের দাবি পূরণ না হলে কংগ্রেস আন্দোলনের পথে হাঁটবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, বুধবার কলকাতা হাই কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সেই সিদ্ধান্তের পরই আদালতের অবস্থানের সমালোচনা করে চিকিৎসার অধিকারের প্রশ্নে অভিষেকের পাশে দাঁড়ান অধীর রঞ্জন চৌধুরী। তবে সমর্থনের মাঝেও তাঁর রাজনৈতিক কটাক্ষ ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment