আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নেতাজির ‘অপমান’ ইস্যুতে সরব মমতা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ; ডিজিটাল প্রতিবাদের ডাক

Published on: August 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ আগস্ট: নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে বিতর্কের আবহে ফের আক্রমণাত্মক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি বিজেপির বিরুদ্ধে নেতাজির ‘অসম্মান’-এর অভিযোগ তোলেন। একই সঙ্গে দলের কর্মী-সমর্থক, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় সদস্যদের এই ইস্যুতে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।

লাইভে মমতার দাবি, দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অনস্বীকার্য। তাঁর কথায়, “যাঁরা রাজনীতির ‘র’ জানেন না, সংস্কৃতির ‘স’ জানেন না, তাঁরাই আজ নেতাজিকে অসম্মান করছেন।” তিনি বলেন, দেশনায়কের সম্মান রক্ষা করা প্রত্যেক ভারতীয়ের দায়িত্ব এবং ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা উচিত নয়।

শুধু নেতাজি ইস্যুই নয়, এদিন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, তাঁর সরকারের আমলে চালু হওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্টেডিয়ামের নামও বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মমতার বক্তব্য, ইতিহাস ও ঐতিহ্যকে মুছে দিয়ে রাজনৈতিক প্রচারের চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতির পক্ষে শুভ নয়।

ফেসবুক লাইভে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্র-যুব আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলনের উপর দমন-পীড়ন চলছে এবং প্রতিবাদীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। মানুষের মতপ্রকাশের অধিকার রক্ষার পক্ষে সওয়াল করে তিনি দাবি করেন, গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করলে তার রাজনৈতিক মূল্য একদিন শাসকদলকেই দিতে হবে।

নেতাজি ইস্যু থেকে শুরু করে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি একাধিক বিষয় নিয়ে মমতার এই মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment