আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

একা বিক্ষোভে ‘২০ গদ্দার’ পোস্টার, প্রিয়াঙ্কার সঙ্গে বাদানুবাদে চড়ল কল্যাণের সুর

Published on: July 30, 2026
---Advertisement---

দিল্লি, ৩০ জুলাইঃ লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরই ঘোষণা করেছিলেন, সংসদের অধিবেশন চলা পর্যন্ত রোজই সংসদ চত্বরে এসে প্রতিবাদ জানাবেন। বৃহস্পতিবার সেই প্রতিশ্রুতিই রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এ দিনের বিক্ষোভে ছিল অভিনব সংযোজন বিদ্রোহী শিবিরের সাংসদদের ছবি-সহ ব্যানার। আর সেই বিক্ষোভের মাঝেই কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কয়েক মিনিটের কথোপকথন ঘিরে তৈরি হল নতুন রাজনৈতিক চর্চা।

সংসদে কটূক্তি, সাংসদদের অপমান এবং নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগে স্পিকার ওম বিড়লা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই এ দিন সংসদ ভবনের মকর দ্বারের সামনে একাই অবস্থান-বিক্ষোভে বসেন তিনি। হাতে ছিল একটি বড় ব্যানার, যেখানে তৃণমূলের বিদ্রোহী শিবির তথা এনসিপিআইয়ের ২০ জন সাংসদের ছবি ছাপা ছিল। তাঁদের উদ্দেশে স্লোগানও তোলেন তিনি‘মোদি কে সাথ ২০ গদ্দার’। কখনও সংসদের প্রবেশপথে, কখনও সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য তুলে ধরতে দেখা যায় তাঁকে।

এই সময়ই সংসদ ভবন থেকে বেরিয়ে আসছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, সঙ্গে কয়েক জন কংগ্রেস সাংসদ। প্রিয়াঙ্কাকে দেখে কল্যাণ বলেন, “প্রিয়াঙ্কা জি, সদন মে মোদি কে সাথ ২০ গদ্দার হ্যায়।” জবাবে হাসতে হাসতেই প্রিয়াঙ্কা এগিয়ে এসে বলেন, “দাদা, এঁরা তো একসময় কংগ্রেসে ছিলেন। পরে আপনাদের দলে গিয়েছিলেন। এখন আবার আপনাদেরও ছেড়ে দিলেন।”

কংগ্রেসের প্রসঙ্গ উঠতেই কল্যাণের সুর চড়ে যায়। তাঁর জবাব, “আমরাও তো কংগ্রেসে ছিলাম। প্রণবদারা যদি সিপিএমের বি-টিমের মতো কাজ না করতেন, তা হলে দিদিকে দল ছাড়তে হত না।” যদিও প্রিয়াঙ্কা পাল্টা শান্ত গলাতেই বলেন, “কিন্তু রাজীবজির সঙ্গে দিদির সম্পর্ক তো ভালো ছিল।” তাতেই আরও উত্তেজিত হয়ে কল্যাণের মন্তব্য, “সেই সম্পর্ক আপনারাই রাখতে পারেননি।”

এই কথোপকথনের মধ্যে কংগ্রেসপন্থী নির্দল সাংসদ পাপ্পু যাদব কিছু বলতে গেলে তাঁকেও থামিয়ে দেন কল্যাণ। যদিও বিতর্ক আর দীর্ঘায়িত হয়নি। তবে সংসদ চত্বরে এক সাংসদের একক বিক্ষোভ এবং তার মাঝেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এই বাক্যবিনিময় দিনের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘সব দায় আমার’, ছাত্র বিক্ষোভে বলপ্রয়োগ বিতর্কের মাঝেই বাহিনীর পাশে সিআরপিএফ ডিজি

‘ট্রাঙ্কে নাকি ছিল শুধু কাগজ’! ২৮.৫ কোটি-১৫ কেজি সোনা উদ্ধারের পর মিনারের স্ত্রীর দাবি ঘিরে নতুন প্রশ্ন

কাটমানি নেওয়ার অভিযোগে প্রধানের বাড়ি ঘেরাও, পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তপ্ত বুড়িরহাট

হাই কোর্টে স্বস্তি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক,চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন

চুরির কথা আগেই জানত ট্রাস্ট? চম্পত রাইয়ের পদত্যাগপত্রে বিস্ফোরক দাবি ঘিরে রাম মন্দিরে নতুন বিতর্ক

‘দু’বার সময় পেয়েও জবাব নেই’, প্রতীক-বিতর্কে কমিশনকে কড়া চিঠি মমতার, দ্রুত রায় চাইল কালীঘাট শিবির

Leave a Comment