আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তথ্য কমিশনের সদস্য পদে ইস্তফা সঞ্চিতা কুমারের, দিল্লি যাত্রায় জোর জল্পনা

Published on: July 29, 2026
---Advertisement---

কলকাতা, ২৯ জুলাইঃ রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন সঞ্চিতা কুমার। মঙ্গলবার রাজ্যপাল আর এন রবির কাছে পদত্যাগপত্র পাঠানোর পরই তাঁর দিল্লি যাত্রা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে রাজধানীতে রয়েছেন তাঁর স্বামী, প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পদত্যাগপত্র পাঠানোর পরই দিল্লির উদ্দেশে রওনা দেন সঞ্চিতা। যদিও তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশাসনের একাংশের মতে, এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল।

তৃণমূল সরকারের আমলে ২০২৫ সালের মার্চ মাসে তৎকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুমোদনে পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নেন সঞ্চিতা কুমার। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রায় দেড় বছরের মাথায় পদ ছেড়ে দিলেন তিনি।

প্রশাসনের একাংশের মতে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে যাওয়ায় এই পদে তাঁর কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছিল। কারণ, প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে মনে করা হয়। সেই প্রেক্ষাপটে সঞ্চিতা কুমারের পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন পর্যবেক্ষকদের একাংশ।

যদিও পদত্যাগের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দিল্লি সফরের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও যোগ আছে কি না, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে এই বিষয়ে সঞ্চিতা কুমার বা রাজীব কুমারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে পদত্যাগ ঘিরে তৈরি হওয়া প্রশ্নের উত্তর মিলবে কি না, এখন সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment