আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জেরার মুখে অভিযুক্ত, উদ্ধার ওয়ান শটার, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

Published on: July 29, 2026
---Advertisement---

দিনহাটা, ২৯ জুলাইঃ দিনহাটার সাহেবগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার অভিযুক্তকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ। আর সেই জেরাতেই উদ্ধার হল একটি দেশি আগ্নেয়াস্ত্র। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার ২০৩/২৬ নম্বর মামলায় গ্রেপ্তার কুচনি গ্রামের বাসিন্দা রাজু মিয়া (২৯)-কে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেই সময় অভিযুক্তের দেখানো মতে একটি দেশি আগ্নেয়াস্ত্র, অর্থাৎ ওয়ান শটার উদ্ধার করে বাজেয়াপ্ত করে পুলিশ। অস্ত্রটি কোথায় এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, অস্ত্র আইনের ২৫(১এ) ধারায় গ্রেপ্তার হওয়া রাজু মিয়ার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই উদ্ধার সম্ভব হয়েছে। ইতিমধ্যেই অস্ত্রটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি অস্ত্রটির উৎস, এর সঙ্গে আর কারা জড়িত এবং কোনও অপরাধমূলক ঘটনায় এটি ব্যবহার করা হয়েছিল কি না, সেই দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের আরও দাবি, ধৃত রাজু মিয়া তৃণমূল পরিচালিত সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রয়াত প্রাক্তন প্রধান মিন্টু রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যদিও এই দাবি নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনার পর তদন্ত আরও বিস্তৃত করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সূত্র ধরে অন্য কোনও অস্ত্রচক্র বা অপরাধী নেটওয়ার্কের হদিস মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment