আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লেকটাউনে ৬ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার,ভিন রাজ্যের দুই যুবক গ্রেপ্তার

Published on: July 24, 2026
---Advertisement---

কলকাতা, ২৪ জুলাই: একই রঙের রেনকোট, মাথায় হেলমেট পরে লেকের ধারে ঘোরাঘুরি। আচরণে সন্দেহ হওয়াতেই এগিয়ে যায় পুলিশ। আর তাতেই সামনে আসে কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনা। শুক্রবার সকালে লেকটাউনের বি ব্লকের লেকের সামনে থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের চারটি সোনার বিস্কুট-সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ভগিরথ জানা ও অজিত মহিতা। ভগিরথ ওড়িশার এবং অজিত মহারাষ্ট্রের বাসিন্দা। শুক্রবার সকালে টহলদারি পুলিশের নজরে পড়েন তাঁরা। একই ধরনের রেনকোট ও হেলমেট পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ভগিরথের কাছ থেকে উদ্ধার হয় চারটি সোনার বিস্কুট। প্রতিটির ওজন প্রায় এক কেজি। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। পাশাপাশি ধৃতদের কাছ থেকে পুরনো ১ ও ২ টাকার নোটও উদ্ধার হয়েছে। ওই নোটগুলির উৎস এবং সেগুলি কোনও অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিধাননগরের নগরপাল রাঠোর অমিত কুমার ভারত জানান, ধৃতদের গতিবিধি সন্দেহজনক হওয়াতেই পুলিশ তাঁদের আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে হাওয়ালা চক্রের যোগ থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই আর্থিক লেনদেনের উৎস এবং সোনার প্রকৃত মালিকানা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, সোনার বিস্কুটগুলি কোথা থেকে আনা হয়েছিল, কার হাতে তা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর পিছনে কোনও বৃহত্তর পাচার বা আর্থিক অপরাধচক্র সক্রিয় রয়েছে কি না। তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment