আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কেন্দ্র–ককরোচ বৈঠক আজ,অচলাবস্থা কাটানোর পথে প্রথম পদক্ষেপ?

Published on: July 24, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ২৪ জুলাই: টানা আন্দোলন, সংসদ অভিযানের উত্তাপ, প্রশ্নফাঁস বিতর্কে দেশজুড়ে ক্ষোভ এই আবহেই শুক্রবার দুপুরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, দুপুর ১২টার পর বৈঠকে সরকারের তরফে উপস্থিত থাকবেন কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। আলোচনার মূল বিষয় থাকবে নিট প্রশ্নফাঁস এবং সেই সূত্রে শুরু হওয়া ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ।

কেন্দ্রের লক্ষ্য, আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা। বাদল অধিবেশনের মাঝেই সংসদের কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সে কারণেই দ্রুত অচলাবস্থা কাটানোর চেষ্টা করছে সরকার। বৈঠকে আন্দোলনকারীদের দাবিদাওয়া শোনার পাশাপাশি রাজপথের বিক্ষোভ থেকে সরে এসে আলোচনার পথে এগোনোর আবেদন জানানো হতে পারে বলেই প্রশাসনিক সূত্রের ইঙ্গিত।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার বার ককরোচ জনতা পার্টিকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, আন্দোলনকারীরা যেখানে এবং যখন চাইবেন, সরকার সেখানেই আলোচনায় বসতে প্রস্তুত। একই সঙ্গে নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে কবে আলোচনা হবে, সেই সিদ্ধান্তও বিরোধীদের মতামতের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করা হবে না। প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি। দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন।

এদিকে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ছাত্রদের ক্ষোভকে ঘিরে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠক কেবল চলমান অচলাবস্থা কাটানোর চেষ্টা নয়, কেন্দ্র ও আন্দোলনকারীদের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশও অনেকটাই স্পষ্ট করে দিতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment