আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুর নিয়োগ মামলায় ইডির নজরে মদন পরিবার, সিজিও-তে হাজির বড় ছেলে স্বরূপ

Published on: July 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ জুলাইঃ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার ইডির মুখোমুখি মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। আগের দিনই প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্রকে। তদন্তের পরবর্তী ধাপে ইতিমধ্যেই তলব করা হয়েছে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকেও। আগামী ২৯ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খোদ কামারহাটির বিধায়ককে।

ইডি সূত্রের খবর, কয়েক দিন আগেই মদন মিত্রের পরিবারের সদস্যদের নোটিস পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেই নোটিস মেনেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন স্বরূপ। তদন্তকারীরা তাঁকে ব্যাঙ্ক সংক্রান্ত নথি-সহ একাধিক আর্থিক তথ্য আনতে বলেছিলেন বলে জানা গিয়েছে। যদিও তিনি সব নথি জমা দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। দফতরে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ জানান, শুক্রবার তাঁর মা অর্চনা মিত্রও ইডির সামনে হাজিরা দেবেন।

এই তলবকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মদন মিত্র দলীয় অবস্থান বদলের পর তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। প্রকাশ্যেই বলেছিলেন, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা তদন্তে সব রকম সহায়তা করবেন।

ইডির দাবি, টিটাগড় পুরসভায় নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্তত ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তে মদন মিত্রের নাম উঠে আসার পর তাঁর বাড়ি, অফিস-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়। পরে তাঁকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা।

তদন্তকারীদের সন্দেহ, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও আর্থিক লেনদেন পরিবারের সদস্যদের মাধ্যমে হয়েছে কি না। সেই সম্ভাবনাই খতিয়ে দেখতে ব্যাঙ্কের নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য নথি সংগ্রহ করা হচ্ছে। আগামী ২৯ জুলাই মদন মিত্রের জিজ্ঞাসাবাদের দিকে এখন নজর তদন্তকারী মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment