আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ককরোচে’র নামে কলকাতা পুলিশকে ইমেল, মিছিলের আবেদন ঘিরে তৎপর প্রশাসন

Published on: July 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ জুলাইঃ দিল্লির পর এ বার কি কলকাতাতেও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র কর্মসূচি? এমনই জল্পনার মধ্যে কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়ে ইমেল পৌঁছনোয় নড়েচড়ে বসল প্রশাসন। নিজেকে ‘ককরোচে’র সদস্য দাবি করে এক যুবক কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছেন। তবে আবেদনকারী আদৌ ওই সংগঠনের সদস্য কি না, তা এখনও নিশ্চিত নয়। সেই কারণেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, প্রথম ইমেলটি পাঠানো হয়েছিল গত ১৯ জুলাই। সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। এরপর মঙ্গলবার ফের একটি ইমেল আসে। তাতে আগামী ২৪ জুলাই কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়। পরপর দু’টি ইমেল আসার পর আবেদনকারীর পরিচয় এবং তার সংগঠনের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দারা।

এদিকে দিল্লির বিক্ষোভের আবহ ঘিরে আগেই সতর্ক হয়েছে কেন্দ্র। বুধবার বিভিন্ন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আশঙ্কা, রাজধানীর গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের প্রভাব দেশের অন্য শহরেও ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একাধিক দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। সেখানে যোগ দেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহ তৈরি হয়। সেই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের কর্মসূচির সম্ভাবনা নিয়ে সতর্ক রয়েছে কেন্দ্র।

এই আবহেই কলকাতা পুলিশের কাছে আসা ইমেলকে হালকাভাবে নিতে চাইছে না প্রশাসন। আবেদনকারীর পরিচয়, উদ্দেশ্য এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সব দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment