আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৫ জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট, দুর্নীতির অভিযোগে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Published on: July 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় তিনি ঘোষণা করেন, আগামী ২৫ জুলাই ক্যাগ (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল)-এর রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে। সেই রিপোর্টে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসবে, পদ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “যেখানে যেখানে দুর্নীতি রয়েছে, ক্যাগ তা চিহ্নিত করবে। তিনি মুখ্যমন্ত্রী হোন, মন্ত্রী হোন বা যত বড় নেতাই হোন, তদন্ত হবে। প্রয়োজন হলে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে।”

২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের পর ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, তৎকালীন কেন্দ্রীয় সরকার দু’দফায় মোট ৩,৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই অর্থের ব্যবহার নিয়ে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি এবং বিধানসভাতেও পেশ করা হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তদন্তে যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল, তাঁদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি।

তিনি আরও জানান, আগামী অধিবেশনেই ক্যাগ রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং রিপোর্টে থাকা সুপারিশগুলি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত কমিটির রিপোর্ট এলেও বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে বলে জানান তিনি।

এ দিন প্রশাসনিক বিভিন্ন সাংবিধানিক সংস্থার কার্যকারিতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, তথ্য কমিশন-সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছিল। তিনি ঘোষণা করেন, আগামী ১ অগস্ট থেকে এই সংস্থাগুলিকে পূর্ণমাত্রায় সক্রিয় করা হবে এবং অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধ্য করা হবে।

অন্যদিকে, ক্যাগ রিপোর্ট প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, রিপোর্টে শাসকদলের কারও নাম থাকলে তাঁদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে কি না। ক্যাগ রিপোর্ট প্রকাশের আগে থেকেই এই ইস্যুতে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জমি বিবাদে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, পরিবারের জন্য ১০ লক্ষের সাহায্য ঘোষণা শুভেন্দুর

আবাস যোজনায় শুক্রবার আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার, নবান্ন থেকে টাকা ছাড়বেন শুভেন্দু

পাহাড়-জঙ্গলে হাত নয়, পুরুলিয়া-বাঁকুড়ায় হবে পরিবেশবান্ধব শিল্প, রাইপুরে প্রতিশ্রুতি শুভেন্দুর

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

ফের বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, রক্ষাকবচের আবেদন খারিজ হাই কোর্টে

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

Leave a Comment