আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৫০ বছরে ‘ইঙ্গিত’, চার দিনের বিশেষ নাট্যোৎসবে সুবর্ণজয়ন্তী উদযাপনের আয়োজন

Published on: July 22, 2026
---Advertisement---


শিলিগুড়ি, ২২ জুলাই : শিলিগুড়ির অন্যতম প্রাচীন ও জনপ্রিয় নাট্যদল ‘ইঙ্গিত’ তাদের ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে চার দিনের বিশেষ নাট্যোৎসবের আয়োজন করেছে। সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে শুধু নাট্যোৎসবই নয়, সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মাইলফলক উদযাপনের পরিকল্পনা নিয়েছে সংগঠন।

এই উপলক্ষে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন উৎসব কমিটির সভাপতি অমল মণ্ডল, মুখ্য উপদেষ্টা সুজিত রাহা, দলের নির্দেশক ও অভিনেতা আনন্দ ভট্টাচার্য-সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি গত পাঁচ দশকের নানা স্মরণীয় মুহূর্ত, সংগ্রাম এবং নাট্যচর্চার ইতিহাসও তুলে ধরা হয়।

উৎসবের মুখ্য উপদেষ্টা সুজিত রাহা জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুধুমাত্র চার দিনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ না থেকে সারা বছর জুড়ে নানা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে ‘ইঙ্গিত’-এর ৫০ বছরের যাত্রাপথকে স্মরণীয় করে রাখা হবে। তিনি বলেন, দীর্ঘ এই পথচলায় বহু উত্থান-পতন ও স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থেকেছে দল।

দলের নির্দেশক ও অভিনেতা আনন্দ ভট্টাচার্য জানান, আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে এই বিশেষ নাট্যোৎসব, যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। উৎসবে কলকাতার পাশাপাশি মালদা ও কোচবিহারের বিভিন্ন নাট্যদল অংশ নেবে এবং একাধিক নাটক মঞ্চস্থ হবে।

এছাড়াও, এবছর নবম ‘প্রশান্ত মজুমদার স্মৃতি সারক সম্মান’ প্রদান করা হবে শিলিগুড়ির ঋত্বিক নাট্যগোষ্ঠীর অভিনেত্রী শীলা দাস-কে। নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সম্মান প্রদান অনুষ্ঠানও উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment