আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সমান কাজের সমান বেতন চাই’, ৬ দফা দাবিতে কোচবিহারে টেকনিক্যাল কর্মীদের ডেপুটেশন

Published on: July 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ জুলাইঃ কাজ আছে, দায়িত্ব আছে, কিন্তু নেই প্রাপ্য মর্যাদা এই অভিযোগ তুলে সোমবার কোচবিহারে জেলাশাসকের দফতরের দ্বারস্থ হলেন টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এসটিপি)-এর সদস্যরা। সম্মানজনক পারিশ্রমিক থেকে চাকরির নিরাপত্তা ছয় দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানাল সংগঠন। একই সঙ্গে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সোমবার কোচবিহার জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেয় টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের কাজের তুলনায় পারিশ্রমিক অত্যন্ত কম। একই ধরনের কাজ করেও বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্যের শিকার হতে হচ্ছে। ফলে আর্থিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

সংগঠনের অন্যতম প্রধান দাবি, ‘সমান কাজের জন্য সমান বেতন’ নীতি কার্যকর করতে হবে। পাশাপাশি সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিত করা, চাকরির স্থায়িত্ব বৃদ্ধি এবং অবসর গ্রহণের বয়স ৬০ বছর নির্ধারণের দাবিও তুলেছেন কর্মীরা। তাঁদের বক্তব্য, বছরের পর বছর পরিষেবা দেওয়ার পরও চাকরির নিরাপত্তা না থাকায় বহু কর্মী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংগঠনের সদস্যদের দাবি, এর আগেও বিভিন্ন প্রশাসনিক স্তরে বিষয়গুলি জানানো হয়েছে। কিন্তু কার্যকর কোনও সমাধান মেলেনি। সেই কারণেই এ বার সরাসরি জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আর্জি জানানো হয়েছে।

ডেপুটেশনের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের দাবি কোনও অতিরিক্ত সুবিধা নয়, বরং ন্যায্য অধিকার। প্রশাসন যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয়, তা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।ফলে টেকনিক্যাল কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার প্রশ্ন ফের সামনে এল কোচবিহারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment