আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ছেলে গ্রেপ্তার, বাবার আগাম জামিনের আর্জি হাই কোর্টে নির্মল ঘোষ

Published on: July 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ জুলাইঃ ছেলে গ্রেপ্তার হতেই এবার বাবার দরজায় আইনের কড়া নাড়া। পুলিশের পরবর্তী পদক্ষেপের আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। রবিবার গভীর রাতে ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতের দ্বারস্থ হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। চলতি সপ্তাহেই তাঁর আবেদনের শুনানি হতে পারে।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আগাম জামিনের আবেদন জানাতে মামলা দায়েরের অনুমতি চান নির্মল ঘোষ। আদালত সেই অনুমতি দিয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোট-পরবর্তী হিংসা এবং এক কোটি টাকার লটারি সংক্রান্ত মামলায় রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষের ছেলে তথা পানিহাটির প্রাক্তন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। তদন্তে ওই মামলায় নির্মল ঘোষের নামও উঠে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। সরকার পরিবর্তনের পর থেকেই পিতা-পুত্র কার্যত আড়ালে ছিলেন বলে অভিযোগ। ছেলের গ্রেপ্তারের পরই নিজের গ্রেপ্তারের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিধায়ক।

এদিকে তীর্থঙ্করের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পানিহাটির একাংশে উৎসবের আবহ তৈরি হয়। তাঁর বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে নাচগান করেন স্থানীয় কয়েক জন। আদালতে নিয়ে যাওয়ার সময় খড়দহ আদালত চত্বরে তাঁর দিকে ডিমও ছোড়া হয়। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিজেপি নেত্রী রত্না দেবনাথ বলেন, ‘‘কান টানলে মাথা আসবে।’’ সিপিএম নেতা কলতান দাশগুপ্তের দাবি, আইন যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং কোনও অভিযুক্ত রাজনৈতিক আশ্রয়ে রেহাই না পায়। এখন নজর কলকাতা হাই কোর্টের দিকে নির্মল ঘোষ অন্তর্বর্তী রক্ষাকবচ পান, নাকি তদন্তের পথ আরও প্রশস্ত হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment