আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শালমারায় তপশিলি মোর্চার কর্মীসভা,বুথ সংগঠন শক্তিশালী করার বার্তা বিজেপির

Published on: July 9, 2026
---Advertisement---

দিনহাটা, ৯ জুলাইঃ সাংগঠনিক ভিত আরও মজবুত করতে তৃণমূল স্তরের কর্মীদের সক্রিয় করার উপর জোর দিল বিজেপি। বুধবার রাতে দিনহাটা ৬ নম্বর মণ্ডলের শালমারা বাজারে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার উদ্যোগে আয়োজিত কর্মীসভায় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, বুথভিত্তিক প্রস্তুতি এবং জনসংযোগ বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় নেতৃত্বের পাশাপাশি জেলা ও বিধানসভা স্তরের একাধিক পদাধিকারীর উপস্থিতিতে সভাকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

সভায় উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়, বিজেপির তপশিলি মোর্চার কোচবিহার জেলা সভাপতি রাজকুমার কার্জি, জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মিনতি দাস ইশোর, দিনহাটা বিধানসভা কনভেনর বিদ্যুৎ কমল সরকার, সহ-কনভেনর কমল বর্মন, বিধানসভা ইনচার্জ উৎপল দাস এবং দিনহাটা ৬ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি কৃষ্ণ বর্মন। এছাড়াও তপশিলি মোর্চা-সহ বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রের খবর, কর্মীসভায় মূলত বুথভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বুথে কর্মীদের সক্রিয় ভূমিকা, নিয়মিত জনসংযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে তুলে ধরা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

নেতৃত্বের বক্তব্যে তৃণমূল স্তরের সংগঠনকে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ এবং গ্রামাঞ্চলে সংগঠনের বিস্তার ঘটানোর রূপরেখাও তুলে ধরা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সভা শেষে বিজেপি নেতৃত্বের দাবি, সংগঠনকে শক্তিশালী করতে এ ধরনের কর্মীসভা আগামী দিনেও বিভিন্ন মণ্ডলে আয়োজন করা হবে। স্থানীয় স্তরে কর্মীদের আরও সক্রিয় করে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই শালমারার সভা থেকে বুথভিত্তিক সংগঠনকে আরও সুসংহত করার বার্তা দিল বিজেপির তপশিলি মোর্চা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment