আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাস্তার মাঝেই আবর্জনার পাহাড়, ৩০ বছরের দুর্ভোগে হাঁফ খালপাড়া; প্রশাসনিক বদলে সমাধানের আশায় বাসিন্দারা

Published on: July 9, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৯ জুলাইঃ শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। অথচ তারই বুকজুড়ে দিনের পর দিন জমে থাকছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধ, নোংরা পরিবেশ আর স্বাস্থ্যঝুঁকি সব মিলিয়ে কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে শিলিগুড়ির খালপাড়া এলাকার বিবেকানন্দ রোড। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক-দু’দিন নয়, প্রায় দুই থেকে তিন দশক ধরে একই সমস্যার সঙ্গে লড়াই করে চলেছেন তাঁরা। বারবার অভিযোগ, সংবাদমাধ্যমে প্রতিবেদন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা হলেও স্থায়ী সমাধান মেলেনি।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপরেই নিয়মিত বর্জ্য ফেলা হয়। সময়মতো তা অপসারণ না হওয়ায় আবর্জনার স্তূপ ক্রমশ বড় হতে থাকে। দুর্গন্ধে নাক-মুখ ঢেকে চলাচল করতে হয় পথচারীদের। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পচা আবর্জনা থেকে ছড়ায় দূষণ, বাড়ে মশা-মাছির উপদ্রব। এর জেরে সংক্রমণের আশঙ্কাও তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

বিবেকানন্দ রোড দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। আশপাশে রয়েছে একাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরাও জানান, নোংরা পরিবেশের কারণে ক্রেতাদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে। বহু সময় বাইরের মানুষ এলাকা সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়েই ফিরে যান।

তবে দীর্ঘদিনের হতাশার মাঝেও নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। শিলিগুড়ি পুরনিগমের বোর্ড ভেঙে প্রশাসকের হাতে দায়িত্ব যাওয়ার পর শহরের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে উদ্যোগ দেখা যাচ্ছে বলে তাঁদের দাবি। সেই কারণেই খালপাড়ার এই দীর্ঘদিনের সমস্যাটিও দ্রুত গুরুত্ব পাবে বলে আশা করছেন তাঁরা।

বাসিন্দাদের বক্তব্য, শুধু একবার আবর্জনা সরালেই হবে না। প্রয়োজন নির্দিষ্ট বর্জ্য সংগ্রহ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যাতে রাস্তার উপর আর কেউ আবর্জনা ফেলতে না পারে, সেই বিষয়ে কড়া নজরদারি। তাঁদের দাবি, শহরের প্রাণকেন্দ্রে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনওভাবেই কাম্য নয়। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপেই এই দীর্ঘ তিন দশকের দুর্ভোগের অবসান ঘটবে এখন সেই প্রত্যাশাতেই দিন গুনছেন খালপাড়ার মানুষ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment