আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বারুইপুর-কাণ্ডে সরকারের পদক্ষেপের প্রশংসা অরূপের, ‘ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী’

Published on: July 7, 2026
---Advertisement---

 

কলকাতা, ৭ জুলাইঃ বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং কঠোর শাস্তির বার্তা দিয়েছেন।

অরূপের কথায়, ‘‘আমি চিরকাল সাদাকে সাদা আর কালোকে কালো বলেছি। ভালো কাজ হলে তার প্রশংসা করতেই হবে। মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কঠোর শাস্তির কথা বলেছেন। এটা অবশ্যই ভালো উদ্যোগ।’’

তিনি আরও বলেন, বারুইপুরের ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। তাঁর মতে, ‘‘সরকার প্রথম মুহূর্ত থেকেই সক্রিয় হয়েছে। তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’’

বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ ও খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য সরকার।

মঙ্গলবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য পুলিশের ডিজি।

অন্যদিকে, এ দিন অন্য একটি মামলায় বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অরূপ বিশ্বাস। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু নিয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment