দিনহাটা, ৭ জুলাইঃ জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হল অভিযুক্ত বিশু ধরকে। শুনানি শেষে তাঁকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, শুনানির সময় সরকারি আইনজীবী অভিযুক্তের বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি আদালতের নজরে আনেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বিশু ধরকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে আগের দিনের মতোই কোনও মন্তব্য করতে চাননি বিশু ধর। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে তদন্তকারী সূত্রে খবর।





