আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি, কোচবিহারে জেলা জনগণনা সেলের উদ্বোধন

Published on: July 7, 2026
---Advertisement---

কোচবিহার, ৭ জুলাইঃ  জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু করল জেলা প্রশাসন। সেই লক্ষ্যে মঙ্গলবার কোচবিহার জেলা প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল জেলা জনগণনা সেলের। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনগণনা সম্পর্কে সচেতনতা বাড়াতে চারটি তথ্য ও সচেতনতামূলক (আইইসি) টোটো প্রচারযানেরও সূচনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস, পশ্চিমবঙ্গ-এর তত্ত্বাবধানে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য, জনগণনা ২০২৭-এর গুরুত্ব, প্রক্রিয়া এবং নাগরিকদের ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। পাশাপাশি জনগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য মানুষকে উৎসাহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জেলা প্রশাসনের দাবি, আগামী দিনে ওই প্রচারযানগুলি কোচবিহারের বিভিন্ন প্রান্তে ঘুরে জনগণনার বিষয়ে প্রচার চালাবে। মাইকিং, তথ্যপত্র ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে নাগরিকদের সহযোগিতার আহ্বান জানানো হবে। প্রশাসনের আশা, এই প্রচারের ফলে জনগণনা ২০২৭-কে ঘিরে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে এবং তথ্য সংগ্রহের কাজও সহজ হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment