আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

টেবিল টেনিস সংস্থায় স্বচ্ছতার দাবি,নির্বাচন ও আর্থিক হিসাব প্রকাশের দাবি তুলে সাংবাদিক বৈঠক

Published on: July 7, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৭ জুলাইঃ নির্বাচন প্রক্রিয়া থেকে আর্থিক হিসাব, খেলোয়াড়দের অধিকার থেকে প্রশাসনিক স্বচ্ছতা একাধিক অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার একাংশের খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীরা। মঙ্গলবার শিলিগুড়িতে আয়োজিত ওই বৈঠকে সংস্থার কাজকর্মে আরও স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তোলা হয়।

বক্তাদের দাবি, একসময় উত্তরবঙ্গের টেবিল টেনিসের অন্যতম প্রধান কেন্দ্র ছিল শিলিগুড়ি। কিন্তু বর্তমানে সংস্থার প্রশাসনিক কার্যকলাপ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকা, ভোটাধিকার এবং নির্বাচন কমিটি গঠনের বিষয়েও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানান তাঁরা।

সাংবাদিক বৈঠকে খেলোয়াড়দের নিবন্ধন, সংস্থার আর্থিক হিসাব, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এবং সরকারি অনুদানের ব্যবহারে স্বচ্ছতার দাবিও তোলা হয়। উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় স্তরে সুযোগ করে দিতে পরিকল্পিত উদ্যোগেরও দাবি জানানো হয়।

বক্তাদের বক্তব্য, অভিজ্ঞ কোচ, প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তাঁদের দাবি, উদ্দেশ্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করা নয়; বরং শিলিগুড়ির টেবিল টেনিসের উন্নয়নের স্বার্থে সংস্থার পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা।

তবে এই অভিযোগগুলির বিষয়ে শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment