আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সম্পত্তি-বিবাদের পর স্বামীর ঝু*ল*ন্ত দে*হ, মৃ*ত্যু*সং*বা*দে বিষপান স্ত্রীর, চাঞ্চল্য শীতলকুচিতে

Published on: July 4, 2026
---Advertisement---

শীতলকুচি, ৪ জুলাইঃ পারিবারিক অশান্তির জেরে এক দিনের ব্যবধানে ঘটে গেল জোড়া মর্মান্তিক ঘটনা। শীতলকুচির বাঁশভাঙা এলাকায় স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর তাঁর মৃত্যুসংবাদ শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কার্তিক বর্মন। অসুস্থ স্ত্রী শ্যামলী বর্মন বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বচসা ও অশান্তি হয়। সেই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার সকালে শ্যামলী বর্মন তাঁর বাপের বাড়িতে ফিরছিলেন। সেই সময় ফোনে স্বামীর সম্পর্কে একটি দুঃসংবাদ পেয়ে তিনি আর বাপের বাড়ি না গিয়ে সরাসরি স্বামীর বাড়িতে ফিরে আসেন।

পরিবারের দাবি, সেখানে গিয়ে তিনি দেখতে পান কার্তিক বর্মন আত্মহত্যা করেছেন। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে শ্যামলী নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে কার্তিক বর্মন এই চরম সিদ্ধান্ত নিলেন, তার সঙ্গে পারিবারিক অশান্তি বা সম্পত্তি-সংক্রান্ত বিবাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শ্যামলী বর্মনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর বয়ানও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment