আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে শ্রদ্ধায় স্মরণ স্বামী বিবেকানন্দ, তিরোধান দিবসে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন

Published on: July 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪ জুলাইঃ স্বামী বিবেকানন্দের ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার কোচবিহার শহরের শহীদবাগ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষক ও সমাজকর্মীদের উপস্থিতিতে মাল্যদান, ধূপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় নবজাগরণের এই মহান পুরুষকে।

অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে প্রথমে মাল্যদান করেন শিক্ষক ও সমাজকর্মী বিপ্লব তালুকদার। পরে সমাজকর্মী তথা ‘বাইক অক্সিজেন ম্যান’ নামে পরিচিত শংকর রায় ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর উদ্যোগেই প্রতিবছর শহীদবাগ মুক্তমঞ্চে এই তিরোধান দিবস পালিত হয়ে আসছে বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে।

এদিন অনুষ্ঠানে অংশ নেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরাও। তাঁরাও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং ধূপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শ, মানবসেবা, যুবসমাজকে উদ্বুদ্ধ করার বার্তা এবং জাতি গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

আয়োজকদের বক্তব্য, শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, স্বামী বিবেকানন্দের মানবিক মূল্যবোধ ও কর্মদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে এ বছরের তিরোধান দিবসও পালিত হয় কোচবিহারের শহীদবাগ মুক্তমঞ্চে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment