আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দীর্ঘ জট কাটল, ২৮ সদস্যের সমর্থনে পুন্ডিবাড়ীর নতুন প্রধান ভক্তি মণ্ডল সরকার

Published on: July 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ জুলাইঃ দীর্ঘদিনের জট কাটিয়ে নতুন প্রধান পেল পুন্ডিবাড়ী গ্রাম পঞ্চায়েত। শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন প্রধান শেফালী রায়ের পদত্যাগের পর বেশ কিছু দিন ধরে প্রধানের পদটি শূন্য ছিল। বৃহস্পতিবার সেই শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভক্তি মণ্ডল সরকার বিপুল সমর্থন পেয়ে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মোট ৩০ জন সদস্যের মধ্যে ২৮ জন ভক্তি মণ্ডল সরকারের পক্ষে ভোট দেন। ফলে নিরঙ্কুশ সমর্থন নিয়েই তিনি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই পুন্ডিবাড়ী গ্রাম পঞ্চায়েত চত্বরে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। গোটা নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে দাবি।

নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পঞ্চায়েত চত্বর ছিল সরগরম। ভোটগ্রহণ ও ফল ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ লক্ষ করা যায়। প্রশাসনের নজরদারিতে নির্ধারিত নিয়ম মেনেই নির্বাচন সম্পন্ন হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধান নির্বাচনে ভক্তি মণ্ডল সরকারের বিপুল সমর্থন পঞ্চায়েতের বর্তমান সংখ্যাগরিষ্ঠতার ছবিও স্পষ্ট করেছে। আগামী দিনে পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নতুন নেতৃত্বের ভূমিকার দিকেই নজর থাকবে।

নবনির্বাচিত প্রধান ভক্তি মণ্ডল সরকার দায়িত্ব গ্রহণের পর পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে নতুন নেতৃত্বের অধীনে পুন্ডিবাড়ী গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন আরও গতি পাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ সাইবার প্রতারণা রুখতে রাজ্যজুড়ে সহায়তা কেন্দ্র, নবান্ন থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

নারী নিরাপত্তায় ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’, পথে উত্যক্তকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর, ২৪ ঘণ্টার মহিলা সহায়তা কেন্দ্র চালুর ঘোষণা

ডেরেকের সঙ্গে তৃণমূল নেত্রীর বাড়িতে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন; বৈঠকের বিষয় নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল

দেবরাজ চক্রবর্তীকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, একাধিক ঠিকানায় তল্লাশি; আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে ইডি

জীবনতলায় শওকতকে নিয়ে পুনর্নির্মাণ,রাস্তাজুড়ে বাজল ‘মাছচোর’ গান,একই দিনে ভাঙল ছেলের ক্যাফেও

কোমরের বেল্টে লুকোনো ২৪ কেজি সোনা, ডিআরআইয়ের জালে সাত পাচারকারী

Leave a Comment