আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাতলার চরে গড়া ক্যাফেতে বুলডোজার,ভাঙা শুরু শওকত-পুত্রের ‘অরণ্যের কুলে’

Published on: July 2, 2026
---Advertisement---

ক্যানিং, ২ জুলাইঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মাতলা নদীর চর দখল করে নির্মিত বলে অভিযোগ ওঠা ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবার সকালে বুলডোজার চালাল প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ‘অরণ্যের কুলে’ নামে ওই ক্যাফে ভাঙার কাজ শুরু হয় মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে। সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৌখালি সেতু সংলগ্ন মাতলা নদীর চরে সেচ দপ্তরের জমি দখল করে ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পর ইমরান মোল্লাকে সমস্ত নথিপত্র-সহ মহকুমাশাসকের দপ্তরে হাজির হতে বলা হয়। জমা পড়া নথি খতিয়ে দেখে প্রশাসনের দাবি, নির্মাণের পক্ষে কোনও বৈধ অনুমোদন বা জমির আইনসঙ্গত অধিকার দেখানো যায়নি। এরপরই ক্যাফে ভাঙার নোটিস জারি করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে সেই নোটিস কার্যকর করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। জীবনতলা থানার পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন, যাতে ভাঙার কাজ চলাকালীন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

শওকত মোল্লার গ্রেপ্তারের পর থেকেই তাঁর পরিবারের বিভিন্ন সম্পত্তি ও আর্থিক লেনদেন নিয়ে প্রশাসনিক নজরদারি বাড়ে। তদন্ত চলাকালীনই এই ক্যাফের নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা চললেও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছিল না। সেই অভিযোগের ভিত্তিতেই নথি যাচাইয়ের পর উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যানিংয়ে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের বক্তব্য, সরকারি জমি দখল করে নির্মিত কোনও স্থাপনা আইনের ঊর্ধ্বে নয় এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপও গ্রহণ করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘মহামারির আকার নিয়েছে প্রতারণা’ সাইবার প্রতারণা রুখতে রাজ্যজুড়ে সহায়তা কেন্দ্র, নবান্ন থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

নারী নিরাপত্তায় ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’, পথে উত্যক্তকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর, ২৪ ঘণ্টার মহিলা সহায়তা কেন্দ্র চালুর ঘোষণা

ডেরেকের সঙ্গে তৃণমূল নেত্রীর বাড়িতে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন; বৈঠকের বিষয় নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল

দেবরাজ চক্রবর্তীকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, একাধিক ঠিকানায় তল্লাশি; আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে ইডি

জীবনতলায় শওকতকে নিয়ে পুনর্নির্মাণ,রাস্তাজুড়ে বাজল ‘মাছচোর’ গান,একই দিনে ভাঙল ছেলের ক্যাফেও

কোমরের বেল্টে লুকোনো ২৪ কেজি সোনা, ডিআরআইয়ের জালে সাত পাচারকারী

Leave a Comment