আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও, বিক্ষোভে মহিলারা

Published on: June 28, 2026
---Advertisement---

 

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে এ বার সরাসরি পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে দিনহাটা-১ ব্লকের শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘ নারায়নের কুঠি এলাকায় পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার রায়ের বাড়ির সামনে জড়ো হন এলাকার বহু মহিলা। তাঁদের একটাই দাবি আবাসের নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তুলে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও বহু পরিবার ঘর পাননি। বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এ দিন প্রতিবাদে সামিল হন তাঁরা।

বিক্ষোভ চলাকালীন ক্ষোভ উগরে দিয়ে একাধিক মহিলা দাবি করেন, সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দেওয়ার কোনও নিয়ম নেই। তা সত্ত্বেও ঘরের আশায় অনেকেই ধারদেনা করে অর্থ দিয়েছিলেন। এখন ঘরও মেলেনি, টাকাও ফেরত পাননি। তাই কাটমানির টাকা ফেরত দেওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্তের দাবিও তোলেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। স্থানীয়দের একাংশও বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন করেন।

অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য মেলেনি। ফলে অভিযোগের জবাব মেলেনি। আবাস যোজনাকে ঘিরে কাটমানির অভিযোগে নতুন করে এই বিক্ষোভ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন তুলে দিল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment