আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোথাবাড়ি কাণ্ডে কংগ্রেসের প্রাক্তন প্রার্থী সায়েম গ্রেপ্তার, উসকানির অভিযোগ এনআইএ-র

Published on: June 25, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মোথাবাড়িতে বিচারকদের হেনস্তার ঘটনায় আরও এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করল এনআইএ। এবার ধৃত মোথাবাড়ি কেন্দ্রের কংগ্রেসের প্রাক্তন প্রার্থী সায়েম চৌধুরী। বৃহস্পতিবার কলকাতায় এনআইএ-র দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাঁকে। দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। মোথাবাড়ি কাণ্ডে উসকানি দেওয়া এবং বিক্ষোভকারীদের সংগঠিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঘটনাটি গত ১ এপ্রিলের। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, এক সময়ে বিচারকদের অফিসের ভিতরে আটকে রাখা হয়। পরে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গাড়িতেও হামলা চালানো হয়। সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তকারীদের দাবি, গোটা ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়েমের। তাঁদের হাতে থাকা একাধিক ভিডিও ফুটেজে সায়েমকে উসকানিমূলক বক্তব্য রাখতে দেখা গিয়েছে বলেও দাবি তদন্তকারীদের। এমনকি বিচারকদের গাড়িতে হামলার ঘটনাতেও তাঁর প্রত্যক্ষ ভূমিকার অভিযোগ উঠেছে।

এই মামলায় ইতিমধ্যেই ৭২ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। গত এপ্রিল মাসেই সায়েমকে ডেকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে সময় তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। তবে তৎকালীন পর্যায়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তদন্ত এগোনোর পর ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এবার দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করা হল তাঁকে।

যদিও সায়েম আগেই অভিযোগ করেছিলেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তাঁর দাবি ছিল, বিজেপি নয়, বরং তৃণমূলই তাঁকে ফাঁসাতে চাইছে। তবে তদন্তকারীরা স্পষ্ট জানাচ্ছেন, মোথাবাড়ি কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে হাতে আসা নতুন তথ্য ও ভিডিও-প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। ফলে বিচারকদের হেনস্তার এই বহুচর্চিত মামলায় তদন্তের মোড় আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment