আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ, থানায় তলব

Published on: June 24, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সেই আবহেই এবার জমি ও বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। তাঁর বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন তাঁর মেয়ে প্রিয়র্দশনী ঘোষ এবং জামাইও। ইতিমধ্যেই অতীন ঘোষকে বিধাননগর উত্তর থানায় তলব করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী বিধাননগরের এক ব্যবসায়ী। ‘দি শোভরাণী’ নামে তাঁর একটি হোটেল রয়েছে। তাঁর অভিযোগ, ২০১৭ সালে প্রগতি ময়দান থানা এলাকার একটি মূল্যবান জমি ও বাড়ি তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কম দামে কিনে নেওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন, প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে সম্পত্তিটি হাতবদল করানো হয় এবং পুরো প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করা হয়েছিল।

প্রথমে কলকাতার প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক নথিপত্র খতিয়ে দেখার পর মামলাটি তদন্তের স্বার্থে বিধাননগর উত্তর থানায় পাঠানো হয়েছে। এরপরই তদন্তকারীরা অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। অভিযোগে তাঁর মেয়ে ও জামাইয়ের নামও উল্লেখ থাকায় তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলের বিভিন্ন আর্থিক অনিয়ম, জমি সংক্রান্ত বিতর্ক ও প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। একাধিক ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং কয়েকজন প্রাক্তন নেতা-মন্ত্রী গ্রেপ্তারও হয়েছেন। সেই প্রেক্ষাপটে অতীন ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

যদিও অভিযোগের বিষয়ে অতীন ঘোষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করছে এই বহুচর্চিত মামলার পরবর্তী দিকনির্দেশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment