আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফের জেল হেফাজতে উদয়ন,আরও ৫ দিন জেলে প্রাক্তন মন্ত্রী

Published on: June 24, 2026
---Advertisement---

দিনহাটা, ২৪ জুনঃ ছ’দিনের পুলিশ হেফাজত শেষে ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হল প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহকে। বুধবার আদালতে তাঁকে হাজির করে আরও পুলিশ হেফাজতের আবেদন জানায় তদন্তকারী সংস্থা। তবে উদয়নের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত তাঁকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৯ জুন ফের তাঁকে আদালতে তোলা হবে।

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, শিশু মঙ্গল সমিতির নামে বেআইনি ভাবে অর্থ সংগ্রহ এবং সেই অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় উদয়ন গুহ-সহ মোট ১৪ জনের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, সমিতির নামে বিপুল অঙ্কের টাকা তোলা হলেও তার যথাযথ হিসাব মেলেনি। সেই সূত্রেই জেরার জন্য প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এটাই উদয়ন গুহর বিরুদ্ধে একমাত্র অভিযোগ নয়। এর আগেও ‘হাউসিং ফর অল’ প্রকল্পে প্রায় সাড়ে চার কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সেই মামলার তদন্ত চলাকালীনই নতুন করে শিশু মঙ্গল সমিতি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। ফলে উদয়নকে ঘিরে চাপ আরও বেড়েছে।

মঙ্গলবার আদালত চত্বরে উদয়নকে ঘিরে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। যদিও আদালতে এদিন তাঁর শারীরিক অবস্থার প্রসঙ্গই গুরুত্ব পায়। সেই কারণেই পুলিশি হেফাজতের বদলে আপাতত জেল হেফাজতের পথেই হাঁটল আদালত। এখন নজর ২৯ জুনের দিকে সেদিন তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment