আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি,কোচবিহার শহরে চিকিৎসকের ঘর থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি

Published on: June 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ জুন: বাড়িতে কেউ নেই, দরজায় তালা। সেই সুযোগেই হানা দুষ্কৃতীদের। কোচবিহার শহরের বাজারের মাঠ এলাকার ১২ নম্বর ওয়ার্ডে এক চিকিৎসকের ভাড়া বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ঘর থেকে উধাও প্রায় ১০ ভরি সোনার গয়না এবং ১ লক্ষাধিক টাকা নগদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে ভাড়া থাকেন চিকিৎসক ডাঃ তনয় মহন্ত। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। কাজের সূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয় তাঁকে। অভিযোগ, ঘটনার দিন পরিবারের সকলে বাড়িতে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সেই ফাঁকেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে চুরি চালায়।

পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো। আলমারি খোলা, জিনিসপত্র তছনছ। এরপরই চুরির বিষয়টি নজরে আসে। পরিবারের দাবি, আলমারিতে রাখা প্রায় ১০ ভরি সোনার গয়না এবং ১ লক্ষাধিক টাকা নগদ খোয়া গিয়েছে। কী ভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশপাশের লোকজনের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, বাড়ি ফাঁকা থাকার খবর আগে থেকেই জানত দুষ্কৃতীরা। সে কারণেই পরিকল্পনা করেই এই চুরি হয়ে থাকতে পারে।

শহরের জনবসতিপূর্ণ এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় রাতে পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। চুরির সঙ্গে পরিচিত কারও যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘আসল’ তৃণমূল কারা, তারই পরীক্ষা!  প্রতীক-তহবিল নিয়ে টানাপড়েন পিএসি-সহ ৪ কমিটির চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটি

বিধানসভায় বিজিবিএস-ফাইল খুলে মমতাকে নিশানা শুভেন্দুর, ‘ফিকিকে ৩২৪ কোটি পাইয়ে দেওয়া হয়েছিল’

‘কলকাতায় কোনও মোঘল-পাঠানের নাম থাকবে না’, রাস্তার নাম খতিয়ে দেখতে কার্তিক মহারাজের কমিটি

কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে শ্রদ্ধার্ঘ্য,শ্যামাপ্রসাদের দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরলেন নেতারা

দল ভাঙনের আবহে বিদেশযাত্রার আর্জি অভিষেকের, হাই কোর্টে আবেদন চোখের চিকিৎসায়

মাঠে কাজ করতে গিয়ে ব*জ্রা*ঘা*তে মৃ*ত্যু ১, গুরুতর আ*হ*ত ৩, শোকের ছায়া কোচবিহারে

Leave a Comment