আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্কুটিতে পাচারের ছক, হরিণচাওরায় পুলিশি অভিযানে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

Published on: June 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ জুনঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কোচবিহারের হরিণচাওরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে হরিণচাওরা এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। এরপর সন্দেহজনকভাবে একটি স্কুটিতে করে মাদক পাচারের চেষ্টা হচ্ছে বলে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে স্কুটি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার দেখানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এই মাদক কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, কিংবা এর পিছনে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

এই অভিযানের নেতৃত্ব দেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি। অভিযানের সময় একজন ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা চলছে। পুলিশ মনে করছে, তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment