আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাঁচ পুরুষের ঐতিহ্য, মহরমের আগে হরিণচাওড়ায় তাজিয়া তৈরির ব্যস্ততা, বৃষ্টিতে চিন্তায় কারিগররা

Published on: June 23, 2026
---Advertisement---


কোচবিহার, ২৩ জুনঃ আগামী ২৬ শে জুন মহরম। আর মহরম উপলক্ষে কোচবিহারের হরিণচাওড়া এলাকায় তাজিয়া তৈরির কাজ এখন পুরোদমে চলছে। প্রতি বছরের মতো এবারও দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এই তাজিয়া। ধর্মীয় রীতি, বিশ্বাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যকে সামনে রেখেই দিনরাত পরিশ্রম করছেন এলাকার কারিগররা। তবে এই ব্যস্ততার মাঝেই টানা বৃষ্টি এখন বড় উদ্বেগ হয়ে উঠেছে তাঁদের কাছে।

তাজিয়া নির্মাণের সঙ্গে যুক্ত কারিগরদের কথায়, এটি শুধুমাত্র একটি ধর্মীয় কাঠামো নয়, বরং বহু বছরের আস্থা, ভক্তি এবং পারিবারিক ঐতিহ্যের অংশ। সেই কারণেই দীর্ঘদিনের রীতি মেনে তাঁরা প্রায় এক মাস নিরামিষ আহার করে এই কাজের সঙ্গে যুক্ত থাকেন। অত্যন্ত নিষ্ঠা ও ধর্মীয় ভাবাবেগ নিয়েই তাজিয়ার প্রতিটি অংশ তৈরি করা হয়। মহরমের দিন তা নির্দিষ্ট মাঠে নিয়ে গিয়ে স্থাপন করা হবে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে বিশেষ দিনটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণচাওড়ার এই তাজিয়া তৈরির ইতিহাস প্রায় পাঁচ পুরুষের। একই পরিবারের সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজের দায়িত্ব সামলে আসছেন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও এই ঐতিহ্য আজও অটুট রয়েছে। প্রবীণদের কাছ থেকে শেখা কৌশল ও ধর্মীয় অনুশাসন মেনেই নতুন প্রজন্মও এই কাজে নিজেদের যুক্ত রেখেছে।

তবে এবারের প্রধান চিন্তা আবহাওয়া। টানা বৃষ্টির কারণে তাজিয়া তৈরির কাজের গতি কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কারিগররা। তাঁদের আশঙ্কা, বৃষ্টি এভাবেই চলতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং মহরমের দিন তাজিয়া মাঠে পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। ফলে একদিকে যেমন চলছে প্রস্তুতি, অন্যদিকে তেমনই আকাশের দিকেও নজর রাখতে হচ্ছে কারিগরদের। ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের টানে হরিণচাওরায় এখন মহরমের প্রস্তুতির আবহই সবচেয়ে বেশি চোখে পড়ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment