আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গৌতমের ইস্তফার ৭২ ঘণ্টার মধ্যেই তৎপর তৃণমূল, ২৪ কাউন্সিলরের সমর্থনের দাবি তুলে বোর্ড গঠনের চিঠি

Published on: June 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: মেয়র গৌতম দেবের ইস্তফার জেরে তৈরি হওয়া অচলাবস্থার আবহে শিলিগুড়ি পুরসভায় নতুন বোর্ড গঠনের তোড়জোড় শুরু করল তৃণমূল। গত শুক্রবার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই পুরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। মেয়রের পাশাপাশি কয়েক জন এমএমআইসি এবং কাউন্সিলারও পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই আবহেই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে সোমবার বাকি তৃণমূল কাউন্সিলাররা বৈঠকে বসে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

তৃণমূল সূত্রের খবর, এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, পুরসভায় নতুন করে বোর্ড গঠনের দাবি জানানো হবে। বৈঠক শেষে শিলিগুড়ি পুরসভার কমিশনারের হাতে একটি চিঠিও তুলে দেন তৃণমূল কাউন্সিলাররা। সেই চিঠিতে তাঁদের দাবি, বর্তমানে ২৪ জন কাউন্সিলারের সমর্থন তাঁদের পক্ষে রয়েছে এবং সেই ভিত্তিতেই নতুন বোর্ড গঠনের সুযোগ রয়েছে। এ দিনের বৈঠকের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি তথা ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কুন্তল রায়।

তৃণমূলের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গৌতম দেবের ইস্তফার পর পুরবোর্ডের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে, তা নিয়ে যখন ধোঁয়াশা তৈরি হয়েছিল, তখনই সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে নতুন বোর্ড গঠনের রাস্তায় হাঁটল শাসকদল। যদিও এই দাবির আইনি ও প্রশাসনিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈনের বক্তব্য, শুধু চিঠি জমা দিলেই বোর্ড গঠন সম্ভব কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাঁর দাবি, পুর আইন ও প্রশাসনিক প্রক্রিয়া মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সব মিলিয়ে, গৌতম দেবের ইস্তফার পর শিলিগুড়ি পুরসভায় যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তাতে আগামী কয়েক দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment